শপথ নিয়েই নিজ দপ্তরে নতুন শিক্ষা উপদেষ্টা

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০১:৪০ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই নিজ দপ্তরে এসেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে তিনি সচিবালয়ে যান। 

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে সাম্প্রতিক নানা ইস্যুতে তিনি কথা বলেন।

এতদিন ধরে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদও এসময় উপস্থিত ছিলেন। এখন তিনি শুধু পরিকল্পনার দায়িত্ব সামলাবেন।

ওয়াহিদউদ্দিন এ প্রসঙ্গে বলেন, যার কাছে দায়িত্ব দিচ্ছি আমি আশাবাদী। শিক্ষায় আশু সমাধান করতে হয়। আমি এখন অনেকটা ভারমুক্ত। পরিকল্পনার কথা এখানে বলছি না। পরিকল্পনায় আরো বেশি মনোযোগ দিতে পারবো।

তিনি জানান, মার্চের ১০ তারিখের মধ্যে দেশের সব জায়গায় বই পৌঁছে যাবে।

ওয়াহিদউদ্দিন বলেন, ১৫ বছরের বঞ্চনা এ বছরের বাজেট দিয়ে মেটানো সম্ভব নয়, অর্থাৎ অবসর ও কল্যাণ ভাতার সব টাকা এক বছরের বাজেট দিয়ে সবাইকে দেয়া সম্ভব নয়। তবে শুরু করা হবে। অন্য যে সুবিধাগুলো আছে তা দেবার বিষয়েও চলতি বছরের বাজেটে উল্লেখ থাকবে।

এসময় নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার তার পরিকল্পনাসহ অন্যান্য বেশ কিছু বিষয় তুলে ধরেন।

তিনি বলেন, এই দায়িত্ব পালন একটা চ্যালেঞ্জ। শিক্ষা বৈষম্যহীন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ। আত্ম উন্নয়নের পথে ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় মূল্যবোধ তৈরি করতে পারে শিক্ষা। এমন শিক্ষাব্যবস্থার ভিত্তি তৈরি করতে চাই যেন দেশের ভেতরেই সব শিক্ষার্থী নিজেদের ভবিষ্যৎ দেখতে পারে। এই সরকারের মেয়াদে বা সহসাই হয়তো হবেনা তবে ভিত্তিটা গড়ে তুলতে চাই।

এর আগে বেলা ১১টা ৬ মিনিটে বঙ্গভবনে সি আর আবরারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়।

মঙ্গলবার (৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই বলছিলেন, উনি একসঙ্গে দুটি মন্ত্রণালয় কাজ করতে পারছেন না। যেহেতু উনি অ্যাডভান্সড স্টেজে, প্ল্যানিং মিনিস্ট্রিতে অনেক বড় দায়িত্ব ওনার। এ জন্য অধ্যাপক সি আর আবরার যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস, এম জিয়াউদ্দিন হায়দার।
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর