১০ দিন ধরে নেই পানি, ওয়াসাও করছে না সমাধান!

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৩৪ পিএম

রোজায় সেহরি ইফতারি এমনকি গৃহস্থালির কাজে মিলছে না পানি। গত ১০ দিন ধরে পানির জন্য হাহাকার রাজধানীর শেওড়াপাড়ায়। বাইরে বাড়তি দামেও মিলছে না পানি। ওয়াসার পাম্পের কাজ চলমান থাকায় এই সংকট। বিকল্প ব্যবস্থা না করে রোজায় ভোগান্তিতে পড়ে মানুষ ওয়াসার ওপর ক্ষুব্ধ। সামগ্রিক বিষয় নিয়ে ঢাকা ওয়াসার বক্তব্য চাইলেও পাওয়া যায়নি।  

মিরপুর শেওড়াপাড়া। ঘনবসতিপূর্ণ এলাকার কয়েক লাখ মানুষের বসবাস এখানে। রমজানের আগে থেকেই এই এলাকায় ওয়াসার পানির সাপ্লাই নেই। নামাজের জন্য ওজু করতে পারছেন না এলাকার বাসিন্দারা। 

পাম্পের কাজ করছে ঢাকা ওয়াসা। যে কারণে পানি সংকটে শেওড়াপাড়ার বাসিন্দারা। তবে কাজ চলমান অবস্থায় বিকল্প কোনো ব্যবস্থা করেনি ঢাকা ওয়াসা। বাসার নিচে বা ছাদে কোনো ট্যাঙ্কিতে নেই পানি। রোজায় পানির জন্য হাহাকার, ভোগান্তি চরমে। 

স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। কেউ কেউ অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে স্থানান্তর করেছেন পরিবারকে। কিন্তু কর্মজীবীরা পড়েছেন বিপাকে। চেয়েছেন সমাধান। 

ওয়াসার এটিএম বুথ থেকে লিটারে লিটারে পানি কিনে নিয়ে যাচ্ছেন এলাকাবাসী। খাওয়া-দাওয়ার পাশাপাশি গোসল ও টয়লেটের কাজে ব্যবহার করা হচ্ছে এই পানি। 

শেওড়াপাড়া এলাকার পানির সমস্যার সমাধান নিয়ে কথা বলতে গেলে ওয়াসার কেউ কথা বলতে রাজী হননি। 

আরবিএস
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান।
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। একইসঙ্গে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর