সিরাজগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৮:৩২ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে পাবনায় মামার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের এস আই নাজমুল হক জানান, বেড়া উপজেলার শাহপাড়ায় মামার বাড়ি থেকে গ্রেপ্তারের পর ওই কিশোরকে সিরাজগঞ্জ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। আসামি কিশোর হওয়ায় বিকেলে তাকে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

এর আগে ৯ মার্চ রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। মাঝে চারদিন সামাজিকভাবে শালিসের নামে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুর বাবা বাদি হয়ে মামলা করেন।  

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, সাত বছর বয়সী ওই শিশুটি একটি স্কুলে পড়াশোনা করে। স্কুল ঘরের মালিকের স্ত্রী সেখানে শিক্ষকতা করেন। পাঠদানের পাশাপাশি স্কুলটিতে শিশুদের সাঁতার শেখানো হয়। ঘটনার দিন সকালে স্কুলে আসলে ওই শিক্ষিকার ছেলে শিশুটিকে আরেকটি ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এরপর শিশুটি ঘটনা জানালেও তার স্বজনরা বিষয়টি থানায় অবগত না করে গোপন রেখেছিলেন। নির্যাতিত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর