নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম

পটুয়াখালী শহরের পশ্চিম আরামবাগ এলাকায় নিজ বাসার সামনে থেকে নিখোঁজের আট ঘণ্টা পর পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাঁতার না জানায় শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, প্রাথমিকভাবে শিশুটি সাঁতার না জানায় ডুবে মারা গেছে বলে ধারণা করা হলেও অন্য কোনো বিষয় আছে কিনা খতিয়ে দেখা হবে।

পারিবারিক সূত্রে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পটুয়াখালী শহরের পশ্চিম আরামবাগের নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয় শ্যামল সরকারের ছেলে পাঁচ বছরের শিশু রোহিত সরকার। দিনভর খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজের খবর জানানো হয়। আট ঘণ্টা পর রাত সাড়ে দশটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বাসার সামনের পুকুরের ঘাটলার পাস থেকে ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, পাঁচ বছর আগে ওই শিশুটিকে দত্তক নেয় শ্যামল সরকার ও তার স্ত্রী। শিশুর প্রকৃত বাবা মারা গেলেও মা ভারতে অবস্থান করছেন।

 

একাত্তর/আরএ
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর