ব্রাহ্মণবাড়িয়ায় অভিনব কায়দায় শিশু চুরি

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত এক নারী। তবে নিখোঁজের দুই ঘণ্টা পর এক সিএনজি অটোরিকশা চালক শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, জেলার বিজয়নগর উপজেলার বাড়ঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ইমাম হোসেনের মেয়ে সাউদা জাহান সারা। শনিবার (১৫ মার্চ) দুপুরে সাউদার ছোট ভাইকে চিকিৎসক দেখাতে আল খলিল হাসপাতালে আসেন মা স্মৃতি চৌধুরী ও নানী সাহানা আক্তার। সেখানে স্মৃতি চৌধুরী একটি ব্যাগ হারিয়ে গেলে তা খুঁজে দেয় অজ্ঞাত এক নারী। এরপর তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে।

এক পর্যায়ে শিশুকে দেখে রাখার কথা বলে সাউদার মা ও নানীকে চিকিৎসকের কক্ষে যেতে বলেন অভিযুক্ত নারী। পরে কক্ষ থেকে বেরিয়ে তারা আর শিশুটিকে খুঁজে পাচ্ছিলেন না। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত ওই নারী শিশুটিকে তার সাথে নিয়ে গেছে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে আনিস মিয়া নামে এক সিএনজি অটোরিকশার চালক।

সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, খবর পেয়ে জেলার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি স্থাপন করে অভিযান শুরু করে পুলিশ। এরই মাঝে আনিস মিয়া নামে এক অটোরিকশা চালক শিশুটিকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে আসে। অজ্ঞাত ওই নারী আশুগঞ্জ থেকে শিশুটিকে নিয়ে অটোরিকশায় ওঠে। সেখান থেকে সদর উপজেলার সুহিলপুর এলাকায় এসে সিএনজি থেকে নেমে যায় এবং শিশুটিকে আল খলিল হাসপাতালে নিয়ে যেতে চালককে অনুরোধ করে।

ওসি বলেন, শিশুর কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছে ওই নারী। তাকে খোঁজা হচ্ছে।

একাত্তর/আরএ
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর