দ্রুত নির্বাচনের তারিখ চায় বিএনপি, আওয়ামী লীগের সঙ্গে আপস নয়

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৭:০৮ পিএম

ভোটকে নানা উছিলায় বিলম্বিত করার চেষ্টা হচ্ছে মন্তব্য করে দ্রুত নির্বাচনের দিন তারিখ চাইলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তাদের আশা, অন্তর্বর্তী সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করবে। অভিযোগ করা হয়েছে, চক্রান্ত করে বিএনপিকে আওয়ামী লীগের মতো কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। 

মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির নেতারা জানান, বিএনপিকে কোণঠাসা করে আওয়ামী লীগের মতো দেশ থেকে বের করে দেয়ার চক্রান্ত হচ্ছে। তবে নেতারা সাফ জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করবে না বিএনপি। 

এদিন বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশন।

আলোচনায় অংশ নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ দলের জন্য দেলোয়ার হোসেনের অবদান তুলে ধরে বর্তমান সময় তার শূন্যতার কথা জানান। 

আলোচনায় আসে নির্বাচন প্রসঙ্গ। দীর্ঘদিন ভোট থেকে দেশের মানুষ বঞ্চিত উল্লেখ করে ষড়যন্ত্র রুখতে নির্বাচনের পরিষ্কার রোডম্যাপ চাইলেন ড. মোশাররফ। 

এদিকে মতিঝিল কলোনি সমাজ কল্যাণ সমিতির ইফতার মাহফিলে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সেখানে তিনি বলেন, বিএনপিকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি সাফ জানান, তার দল আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস করবে না। 

এছাড়া, রাজধানী কারওয়ান বাজারে আরেক ইফতার মাহফিলে যোগ দয়ে দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু আশা প্রকাশ করেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার।

একাত্তর/এসি
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর