ভোগান্তি এড়াতে আগেভাগেই ঢাকা ছাড়ছে মানুষ

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

ঈদ সামনে রেখে এবার একটু আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই ঢাকার বিভিন্ন বাসস্ট্যান্ড ও কাউন্টার ঘুরে দেখা যায়, ঈদের ভিড় এড়াতে চাকরিজীবীদের অনেকেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। এখন পর্যন্ত বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ ওঠেনি। তবে ঈদের দু'একদিন আগের টিকেটের বেলায় কিছুটা বেশি গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ। 

নীলার কোলে আদরের বিড়াল মিনি।  নীলার চোখে বাড়ি ফেরার উচ্ছ্বাস। আর মিনির চোখে যেন কিছুটা অজানা ভয়। ঈদের ছুটিতে সড়ক মহাসড়কে চিরচেনা দুর্ভোগ এড়াতে কিছুটা আগেভাগেই বাড়ির পথে নেমেছেন তারা।

রাজধানীর বাসস্ট্যান্ড, কাউন্টার ও রেল স্টেশনে এখনও ঈদের চাপ তৈরি হয়নি। কাউন্টারগুলোও অনেকটাই ফাঁকা। ঈদের শেষ মুহূর্তের দুর্ভোগ থেকে বাঁচতে চাকরিজীবীরা আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন পরিবারের সদস্যদের। যদিও, তার নিজের যাত্রা হবে একদম শেষ মুহূর্তে। 

এখন পর্যন্ত ভাড়া আছে ঠিকঠাক। গুনতে হচ্ছে না অতিরিক্ত কিছু। তবে, অগ্রীম টিকেটে খরচ বেড়েছে কিছুটা। কাউন্টারের কর্মীরা বলছে, ২৫ তারিখ থেকে দূরপাল্লার বাসের টিকিটে নেয়া হচ্ছে শেষ স্টেশনের সমপরিমাণ ভাড়া। আর এসি বাসগুলোতে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি আদায় করা হচ্ছে । তাদের দাবি, এই ভাড়া নেয়া হচ্ছে সরকার অনুমোদিত চার্ট অনুযায়ী। 

বৃহস্পতিবার ছিলো ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির শেষদিন। শেষদিনে ঈদ ট্রেনের ৭২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। 

আরবিএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর