রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে ‘পিংক বাস’, উদ্বোধন কাল

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৪৫ পিএম

রাজধানীর সড়কে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

নারী যাত্রীদের জন্য আলাদা এই বাস সার্ভিস আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে এ বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

‘পিংক বাস’ নামে পরিচিত এ সার্ভিসের অন্যতম বৈশিষ্ট্য হলো বাসগুলো নারী চালক ও নারী কন্ডাক্টর দিয়ে পরিচালিত হবে।

এর মাধ্যমে গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, কাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিস পরিচালন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নারীদের জন্য যেসব রুটে চলবে 'পিংক বাস'

অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

রাজধানীর গণপরিবহনে প্রতিদিন বিপুলসংখ্যক নারী যাতায়াত করেন। কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিপ্রার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের দৈনন্দিন যাতায়াতের অন্যতম মাধ্যম গণপরিবহন।

তবে দীর্ঘদিন ধরেই গণপরিবহনে অতিরিক্ত ভিড়, আসন সংকট, নারী যাত্রীদের হয়রানি, অনাকাঙ্ক্ষিত আচরণ এবং নিরাপত্তাজনিত নানা অভিযোগ রয়েছে।

এসব বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিআরটিসির নতুন এই সার্ভিস চালুর ফলে নারী যাত্রীরা একই ধরনের যাত্রীদের সঙ্গে তুলনামূলক স্বস্তিতে যাতায়াতের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী নারীদের জন্য এ ধরনের বাস সার্ভিস কার্যকর ভূমিকা রাখতে পারে।

পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর নিয়োগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।

গণপরিবহনে নারী চালকের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। ফলে নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বিশেষ বাস পরিচালনার এ উদ্যোগকে পরিবহন খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর একটি নতুন দৃষ্টান্ত হিসেবেও বিবেচনা করা হচ্ছে।

এ উদ্যোগ সফল হলে ভবিষ্যতে গণপরিবহনের অন্যান্য ক্ষেত্রেও নারীদের আরও বেশি সম্পৃক্ত করার সুযোগ তৈরি হতে পারে।

এদিকে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর খবরের পর নারী যাত্রীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে নিয়মিত যাতায়াতকারী কর্মজীবী ও শিক্ষার্থীরা নতুন সার্ভিসটি কীভাবে পরিচালিত হয়, কোন কোন রুটে চলবে এবং কী ধরনের সময়সূচি থাকবে, এসব বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন।

মঙ্গলবারের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগ রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নারীবান্ধব সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিয়মিত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা গেলে নতুন এই ‘পিংক বাস’ রাজধানীর নারী যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকল্প গণপরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

আরবিএস
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের আওতায় নতুন ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।
রাজধানীর ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে একই দিনে সাঁড়াশি অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর যানজট কমানো, গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়নে চারটি উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ২০ বছরের বেশি পুরোনো বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া,...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ৩৯টি নির্ধারিত বিক্রয়কেন্দ্রে সরকার নির্ধারিত খুচরা মূল্যে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি করবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের...
শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহার হিসেবে তিনি পেয়েছেন ফ্রিজ, শীতাতপনিয়ন্ত্রণ...
সিরামের গুণাগুণের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন ই ও শিয়াবাটারের সমন্বয়ে নতুন ফর্মুলেশনে বাজারে এসেছে রিমার্ক এইচবি লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড লিলির নতুন পণ্য ‘লিলি সিরাম গ্লো সোপ’। ফ্রেঞ্চ রোজ,...
শুধু গতানুগতিক পড়াশোনা নয়, বরং সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে কারিগরি শিক্ষা, খেলাধুলা, বহুভাষা শিক্ষা এবং পরিবেশ সচেতনতার ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর