খুলছে ৯ উড়াল সড়ক, উত্তরাঞ্চলে ঈদযাত্রায় স্বস্তির আশা

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:০৯ পিএম

উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রায় স্বস্তির আশা করছে সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগসহ (সওজ) হাইওয়ে পুলিশ। ঈদে দুর্ভোগ এড়াতে খুলছে ঢাকা-বগুড়া মহাসড়কে ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি এবং হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক। তাছাড়া ঢাকা-রংপুর মহাসড়ক চার লেন হওয়ায় এর সুফল পাবেন ঘরমুখো মানুষ। সংশ্লিষ্টদের আশা, বিগত সময়ের চেয়ে উত্তরাঞ্চলে এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। 

সংশ্লিষ্টরা জানান, যমুনা সেতু পশ্চিম গোল চত্বর হয়ে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এ মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ চলাচল করে। স্বাভাবিক দিনে এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলে ১৭ থেকে ২০ হাজার যানবাহন। তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। তাই ঈদের আগে ও পরে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে প্রতিবছরই যানজটের সৃষ্টি হয়। 

সাউথ এশিয়ান সাব রিজিওনাল কো-অপারেশন (সাসেক-২) প্রকল্পের ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান বলেন, আমরা আশা করছি, এবারের ঈদযাত্রা সম্পূর্ণ শঙ্কামুক্ত ও স্বস্তিদায়ক হবে। যমুনা সেতুর পশ্চিম পাশ থেকে চান্দাইকোনা পর্যন্ত চার লেন রয়েছে। শুধু ভুঁইয়াগাতীর একটি পয়েন্টে তিন লেন থাকবে। 

সাসেক-২ এর প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান বলেন, এবারের ঈদযাত্রায় সিরাজগঞ্জের মহাসড়কে কোনো ভোগান্তির শঙ্কা নেই। দুর্ভোগ এড়াতে শিগগিরই যমুনা সেতু পশ্চিম উত্তরের ঢাকা-বগুড়া মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সার্ভিস সড়ক খুলে দেওয়া হচ্ছে। 

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর