শিলংয়ে আমরা জিততেই এসেছি: জামাল ভূঁইয়া

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৮:১২ পিএম

ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল জয়ের জন্য মুখিয়ে আছে এবং জয় ছাড়া আর কিছুই ভাবছে না বলে জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। শিলংয়ে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মেঘালয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

ম্যাচের আগের দিন, সোমবার সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের লক্ষ্যের কথা বলেছেন জামাল। তিনি বলেন, দল ভারতের বিপক্ষে জিততে চায়। সব ম্যাচেই চাপ থাকে। তবে এই ম্যাচকে একটি বেশি গুরুত্বের সঙ্গে দিচ্ছে সবাই। কারণ প্রতিপক্ষ ভারত।ভারতের বিপক্ষে বরাবরই লড়াই করেছে বাংলাদেশ। 

ইতিহাসে এগিয়ে থাকলেও ভারতীয় দলকে এবার চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামাল-তপুরা। ইংলিশ ফুটবল মাতানো হামজা চৌধুরীকে ঘিরে তৈরি হয়েছে নতুন আশা। ভারতের কোচ মানাকো মারকেজও হামজাকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন বলে জানা গেছে।

জামাল ভূঁইয়া আগে কলকাতায় মোহামেডানের হয়ে লিগ খেলেছেন। তারও আগে কলকাতাতেই বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করেছেন। লাল-সবুজ দলে এবার খেলছেন হামজা চৌধুরী। সব কিছু মিলে যেন বাংলাদেশ-ভারত ম্যাচ অন্যরকম উত্তেজনায় গিয়ে ঠেকেছে।

শিলংয়ের ভিনান্তা হলে সংবাদ সম্মেলনে জামাল বলেন, যখন আপনি আপনার বড় ভাইয়ের বিপক্ষে খেলতে যান, তখন সবসময় জিততে চান। তাই নয়কি? আমরা কিন্তু তাই করতে চাই। ভারতের বিপক্ষে সবসময় চাপ থাকে। তবে এবার যেন অন্যরকম ম্যাচ হতে যাচ্ছে। একটু অন্যরকম। গত এক বছর কী হয়ে আসছে তা আপনারা দেখে আসছেন। আমরা চাপ অনুভব করছি। তবে আমরা ভালো অবস্থানে আছি।

জামাল ভূঁইয়া বাংলাদেশের হয়ে আগে তিনবার ভারতের মুখোমুখি হয়েছিলেন। তিনবারের মধ্যে দুবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ড্র হয়েছে। একবার দুই গোলে হেরেছে বাংলাদেশ। তবে দুই দলের ম্যাচ মানে যে বাড়তি উত্তেজনা, সেটা টের পাওয়া গেছে এই সময়ে।

তিনি বলেন, র‌্যাঙ্কিংয়ের চিন্তা করছি না আমরা। ফোকাস শুধু ম্যাচ জেতার দিকে। আমি বলবো এই স্কোয়াড শক্তিশালী। হামজা আসছে, যা আমাদের জন্য বড় উজ্জীবনী খবর। আমি চাই, সবাই চাই- সেরাটা দিয়ে ম্যাচ জিততে। প্রতিপক্ষ শক্তিশালী। ম্যাচে দৃষ্টি রাখতে চাই, দর্শকদের দিকে নয়। এটা সব ম্যাচে হয়ে থাকে।

বাংলাদেশের অধিনায়ক আরও বলেন, আমি মনে করি না দু’দেশের খেলোয়াড়দের মধ্যে বড় পার্থক্য আছে। আমি মনে করি আমরা দল হয়ে খেলতে চাই, জিততে চাই। ড্র হলে ওকে। আমাদের প্রত্যেক খেলোয়াড়কে বললে কিংবা জিজ্ঞেস করলে দেখবেন সবাই এক উত্তর দিবে... আমরা এখানে জিততে এসেছি।

এআরএস
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর বলিউড তারকা স্ত্রী অনুষ্কা শর্মার বৃন্দাবন সফর ও ধর্মীয় ভক্তি নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে তুমুল বিতর্ক! উত্তর প্রদেশের জনপ্রিয় ধর্মীয় গুরু প্রেমানন্দ...
ফুটবল পরাশক্তি ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামাটাই যেখানে কোনো রূপকথা পূরণের মতো, সেখানে খেলার ফল কী হলো তা নিয়ে কারই বা মাথা ব্যথা! সল্টলেক স্টেডিয়ামের আর্দ্র সন্ধ্যায় ইতিহাস সাক্ষী থাকল ভারত বনাম...
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
শরতের শেষে এসে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ খানিকটা মেঘলা থাকার পাশাপাশি নামতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর