ঢাক আর মন্ত্রোচ্চারণে দেবীর আবাহনে শুরু দুর্গোৎসব

মন্দিরে মন্দিরে ষষ্ঠীপূজা

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম

ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, কাঁসর-ঘণ্টার শব্দ আর ভক্তদের উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণসহ সারাদেশের সবগুলো পূজামন্ডপ। এসবের মধ্য দিয়েই শুভ সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দেবী দুর্গার কৃপাধন্য হতে শুরু হয়েছে এই আনন্দ আয়োজন।

শুক্রবার সকাল ঠিক ৯টায় ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনে ফুলের সাজে সজ্জিত বেলতলায় আনুষ্ঠানিকভাবে ষষ্ঠীপূজা শুরু হয়। সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী, কৈলাস থেকে মর্ত্যলোকে দেবীকে আমন্ত্রণের মাধ্যমেই এই পূজার শুভ সূচনা হয়। বেলতলাজুড়ে সাজানো ছিল ফলমূল, দই আর নানাবিধ প্রসাদের থালা। প্রদীপের আলো আর ধূপের ঘ্রাণে চারপাশে এক স্বর্গীয় আবহাওয়া তৈরি হয়।

পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে একদিকে বাজতে থাকে ঢাক ও কাঁসর, অন্যদিকে ভক্তরা দিতে থাকেন উলুধ্বনি। পূজার একপর্যায়ে পুরোহিতকে হাতে প্রদীপ ও পাখা নিয়ে আরতি করতে দেখা যায়। সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যেই শেষ হয় ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা।

পূজা শেষে পুরোহিত উপস্থিত ভক্তদের ওপর শান্তির জল ছিটিয়ে দেন এবং এরপর সবাই হাত জোড় করে অঞ্জলি নেন। অঞ্জলি শেষে সবার মঙ্গল কামনায় পুরোহিত প্রার্থনা করে বলেন, সব অমঙ্গল কেটে যাক, জগতের সকল মানুষের ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠিত হোক।

শাস্ত্রীয় বিধান অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে, আর তিনি বিদায় নেবেন নৌকায়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, কন্যা রূপে বাপের বাড়িতে মর্ত্যলোকে আগমন ঘটে দেবীর। প্রাচীনকালে অশুভ বা অসুর শক্তির কাছে দেবতারা পরাজিত হলে তাদের তেজ ও সম্মিলিত শক্তি থেকে আবির্ভাব ঘটেছিল এই অসুরবিনাশী মহাশক্তি দেবী দুর্গার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য মতে, উৎসবের আমেজে এ বছর সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে রাজধানী ঢাকাতেই রয়েছে ২৫৮টি পূজামণ্ডপ।

একাত্তর/এআরএস
ঢাকের কাঠি, শঙ্খধ্বনি, প্রদীপের আলো আর পূজাঅর্চনার মধ্য দিয়ে আজ শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর বিহিত পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়...
শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ নামের বিশেষ প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা...
রাত পোহালেই দেবী দুর্গার আরাধনায় মুখর হয়ে উঠবে দেশের প্রতিটি পূজামণ্ডপ। মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর সারা দেশে...
সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ...
মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবী জনগোষ্ঠী চাপে থাকলেও সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক...
শরতের শেষে এসে দেশের দক্ষিণাঞ্চলের আকাশ খানিকটা মেঘলা থাকার পাশাপাশি নামতে পারে স্বস্তির বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর