এবারও ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৮:০০ পিএম

গেলো বছরের মত এবারও ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরে আগের সময়সূচি মেনেই সেবা দেবে মেট্রো।

শনিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।

এর আগে রমজান মাস উপলক্ষে মেট্রোরেলের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছিলো ডিএমটিসিএল।

এ সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে সকালের প্রথম ট্রেন ছাড়ছে ৭টা ১০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়ছে। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলছে ১০ মিনিট পরপর। সকাল সাড়ে ৭টার পর থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর ছাড়ছে ট্রেন।

অপরদিকে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছাড়ছে সকাল সাড়ে ৭টায় এবং সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত প্রতি ১০ মিনিট পরপর ট্রেন ছাড়ছে। সাড়ে ৮টার পর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ট্রেন ছাড়ছে ৮মিনিট পরপর।

এ সূচি অনুযায়ী রোজার ঈদের আগের দিন পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছিলো ডিএমটিসিএল। 

আর ঈদের পর স্বাভাবিক সূচি অনুযায়ী অর্থাৎ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর থেকে মতিঝিল ট্রেন চলাচল করবে। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর