টাঙ্গাইলে ‘মুসলমানদের নিয়ে কটূক্তি’র অভিযোগ, বাড়িতে হামলা-ভাঙচুর

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম

টাঙ্গাইলে ফেসবুকে ‌‘মুসলমানদের নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ মুসল্লিরা। এসময় বাড়ির প্রায় সব কিছুই ভেঙে ফেলা হয়।

শনিবার (২৯ মার্চ) রাতে জেলার সখীপুর উপজেলার বড়চওনা এলাকায় শঙ্কর সাহা নামে এক ব্যক্তির বাড়িতে এই হামলা ও ভাঙচুর চালানো হয়।

এ নিয়ে সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখা গেছে, কেউ কেউ এই ঘটনার ফেসবুক লাইভ করছেন। হামলাকারীরা নিজেদের তৌহিদি জনতা দাবি করে বাড়িটি সব আসবাবসহ টিনের বেড়া, চালা সব গুড়িয়ে ফেলছেন।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, এর আগে, স্থানীয় একটি মসজিদ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের শান্ত থাকার জন্য বলা হচ্ছে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিতেও বার বার অনুরোধ করা হচ্ছে। 

এসময় পোস্টদাতার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, তিনি দাবি করেছেন তার ফেসবুক আইডিটি হ্যাডকড। তবে তা বিশ্বাসযোগ্য নয়, তিনি ক্ষমার অযোগ্য। পুলিশ প্রশাসন বিষয়টি জেনেছেন, সখীপুরের অফিসার ইনচার্জ, তদন্ত কর্মকর্তার এসেছেন। তারা বিষয়টি দেখবেন। ততক্ষণ সবাই শান্ত থাকুন।

কিন্তু কিছু মানুষ সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে মিছিল করার পরামর্শ দেন এবং সেখান থেকেই একটি মিছিল বের হতে দেখা গেছে। তারপর চলে দেদারে ভাঙচুর।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিকে শংকর সাহার ফেসবুক আইডি থেকে মুসলিম বিদ্বেষী একটি পোস্ট দেখা যায়। পরে রাতে স্থানীয় বিক্ষুব্ধ মুসুল্লিরা তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। 

এ বিষয়ে সখীপুর অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, ভাঙচুরের ঘটনা শুনেছেন। তবে কেউ এ নিয়ে কোনো অভিযোগ করেননি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে ওই রাতেই শঙ্কর সাহা থানা জিডি করেছেন বলে জানা গেছে।

একাত্তর/এসি
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর