নিজেদের স্বার্থে চীন-ভারত-পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে: ফখরুল

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০১:৩১ পিএম

প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভূ-রাজনীতিতে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন খুবই জরুরি। নিজেদের স্বার্থেই চীন, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে হবে।

রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। 

এসময় নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনকে পেছানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। সংস্কারের কারণে নির্বাচন পেছানোর যৌক্তিকতা নেই।

এপ্রিলের মাঝামাঝি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। 

দেশের বর্তমান অবস্থা বিবেচনায় নির্বাচন জরুরি উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন নিয়ে সমস্যা তৈরি হলে আবারও বিএনপিকে রাজপথে নামতে হতে পারে। পাশাপাশি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের দাবি উঠতে পারে। 

এসময় এপ্রিলের মাঝামাঝি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও জানান তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের শত্রুকে ভারতে বসিয়ে রেখে নির্বাচন পেছালে আরও বেশি সঙ্কট তৈরি করবে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের বৈধতার জন্য নির্বাচনের কথা বলছে। কিন্তু বিএনপির জনপ্রিয়তায় ছেদ করতে একটি মহল ব্যস্ত রয়েছে। 

একাত্তর/এসি
কুরআন-সুন্নাহ পরিপন্থী আইন পাস করে সরকার মুসলমানদের ঈমানের ওপর আঘাত এনেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মৃত্যু আসলেও স্বাভাবিক সড়ক দুর্ঘটনা ছিলো, নাকি এর পেছনে দেশীয় ও আন্তর্জাতিক কোনো চক্রান্ত জড়িত ছিলো—তা গভীরভাবে খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলে...
সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর