তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায় চীন

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৩:৩৩ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের চীন সফর বাংলাদেশের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, তিস্তা প্রকল্পে পানি ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন। এছাড়া বাংলাদেশে চীনের বিনিয়োগ করার ব্যাপারে ড. ইউনূসের প্রস্তাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করবেন বলেও আশ্বস্ত করেছেন।

রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসন্ন বিমসটেক সম্মেলনের আলোচ্য সূচিতে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নেই, তাই আলোচনারও সুযোগ নেই। তবে সাইড লাইন বৈঠকে বিষয়টি উঠতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

এসময় রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি। 

প্রধান উপদেষ্টার চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, চীন থেকে বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা চলছে।বাংলাদেশে যখন চীন কারখানা স্থাপন করবে, তখন এর প্রভাব কর্মসংস্থানের ওপর পড়বে।

চীনা প্রেসিডেন্ট মেহমান ড. ইউনূসকে সাদরে বরণ করে নিয়েছেন জানিয়ে তিনি বলেন, বৈঠকে লিখিত নোটের বাইরে গিয়ে ক্ষুদ্রঋণ অধ্যয়ন ও বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করেছেন শি জিনপিং।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একাত্তর/এসি
সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতার হাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিনন্দন বার্তা পৌঁছে দেয়া হয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর