জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রায় স্বস্তি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০৯:০১ পিএম

সরকারের জিরো টলারেন্স নীতির কারণেই এ বছরের ঈদযাত্রায় স্বস্তি বিরাজ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ বছর রেলে ঈদযাত্রা ছিলো দুর্নীতি ও কালোবাজারি মুক্ত। আর এর ফল পেয়েছে সাধারণ মানুষ। 

রোববার সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও রেলের মহাপরিচালক। এসময়, যাত্রীদের সাথে কুশলাদি বিনিময় ও খোঁজ খবর নেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।   

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের জিরো টলারেন্স নীতির কারণে এ বছরের ঈদযাত্রায় স্বস্তি বিরাজ করছে। 

তিনি বলেন, বড় কোনো অভিযোগ পাইনি। মানুষ শান্তিতে বাড়ি ফিরছেন। 

এ সময় ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ফিরতে পারে, তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। 

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, মানুষ যাতে স্বস্তিতে ফিরতে পারে, সেই লক্ষ্যে সবরকম ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে। 

এর আগে নৌপথে দেশের বিভিন্ন অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চ যাত্রীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত আইজি কুসুম দেওয়ান, নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ঢাকা অঞ্চলসহ নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট এবং আইন-শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা।

আরবিএস
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর