বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন বিশ্বাসকে জেলা শহরের টাউন কালিকাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

তিনি জানান, বাউফল থানা পুলিশের বার্তা এবং অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, গ্রেপ্তার কামাল হোসেন চলতি বছরের জানুয়ারি মাসে বাউফল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার আসামি। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে কামাল বিশ্বাস আত্মগোপনে ছিলেন।

কামাল হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নওমালা ইউনিয়নের চেয়ারম্যান।

একাত্তর/আরএ
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর