নোয়াখালীতে ফেনসেডিলসহ মাদককারবারি গ্রেপ্তার

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১১:২৭ এএম

নোয়াখালীর চৌমুহনীতে বিশেষ অভিযান চালিয়ে মাদককারবারি জসিম উদ্দিন সুজনকে (৩০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ৭২ বোতল ফেনসেডিল উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দিনগত রাত পৌনে ১০টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী পূর্ব বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মাদককারবারি জসিম উদ্দিন সুজনকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার মাদককারবারি জসিম উদ্দিন প্র. সুজন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের কোঠের বাড়ির বাসিন্দা।  

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম জানান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আশরাফ উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদের ভিত্তিতে চৌমুহনী পূর্ব বাজারের সোনালী ব্যাংকের সামনে থেকে মাদক কারবারি জসিম উদ্দিন সুজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই বোতল ফেনসেডিল জব্দ করা হলেও পরে তার দেয়া তথ্য অনুযায়ী চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডের হাজী শরীফের বাড়ির দক্ষিণ পাশে একটি দোকানের ভিতর থেকে আরো ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার মাদককারবারির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।

একাত্তর/আরএ
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর