মেক্সিকোর ম্যাগাজিনের কভারে বাংলাদেশের জুলাই আন্দোলন

আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম

এবার মেক্সিকোর স্বনামধন্য ম্যাগাজিনে উঠে আসলো বাংলাদেশের জুলাই আন্দোলনের গল্প। স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন।

এছাড়াও ম্যাগাজিনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক এবং সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর এক দীর্ঘ সাক্ষাৎকার।

বুধবার (৯ ফেব্রুয়ারি) মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক প্রোফাইল থেকে ম্যাগাজিনটির কয়েকটি পাতা শেয়ার করেন।

তিনি লেখেন, স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর স্বনামধন্য কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে উঠে এসেছে অবাক করা বাংলাদেশের অনমনীয় দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় সম্ভাবনার গল্প।

ম্যাগাজিনের কভারে জাতীয় সংসদ ভবনের সামনে ৫ আগস্টের একটি চিত্র তুলে ধরা হয়। ৬৪ পৃষ্ঠার ম্যাগাজিনটির প্রায় এক তৃতীয়াংশ জুড়েই ছিল বাংলাদেশের জুলাই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে একাধিক নিবন্ধ।

স্প্যানিশ ভাষার জনপ্রিয় ম্যাগাজিন মুন্ডো গত ৩৫ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। ত্রৈমাসিক এই ম্যাগাজিনটিতে নিয়মিত আন্তর্জাতিক বিভিন্ন খবর ও প্রতিবেদন প্রকাশ করা হয়।

একাত্তর/আরএ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
এখন থেকে যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালসহ সারাদেশে সব সরকারি হাসপাতালে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। 
সব বিষয়ে ঐকমত্য না থাকলেও, কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর