নির্বাচন নিয়ে ভিডিও বার্তা দিলেন রাষ্ট্রদূত মুশফিক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। দীর্ঘ এক যুগ স্বৈরাচারবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই কূটনীতিক বিজয়ীদের পাশাপাশি বিজিতদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

ভিডিও বার্তায় রাষ্ট্রদূত মুশফিক বিগত দিনের দুঃসহ সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। বলেন, গণতান্ত্রিক লড়াইয়ে মানুষের অংশগ্রহণই রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।

তিনি ভোটারদের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে এমন নেতৃত্বকে বেছে নেওয়া উচিত যারা দেশের প্রতিষ্ঠানগুলোকে মজবুত করার পরিকল্পনা দিয়েছেন এবং মানুষের মনে জায়গা করে নিতে পেরেছেন।

রাজনৈতিক দল ও নেতাদের মাঝে চমৎকার সম্পর্ক প্রত্যাশা করে তিনি উল্লেখ করেন, রাজনীতিতে বিরোধিতা থাকলেও তা যেন ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে না যায়। একই সঙ্গে নির্বাচনের পর নতুন সরকারকে দেশ গড়ার কাজে পূর্ণ সহযোগিতা করার জন্য বিরোধীদের প্রতি অনুরোধ জানান তিনি।

মুশফিকুল ফজল আনসারীর মতে, নির্বাচন-পরবর্তী পাঁচ বছর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে মুশফিকুল ফজল আনসারী জাতিসংঘ সদর দপ্তর, হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টসহ আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বর্তমানে তিনি সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।

একাত্তর/আরএ
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আন্তরিক শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর