লক্ষ্মীপুর যুবককে গুলি, নেপথ্যে মাদকের কারবার

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১২:১৭ পিএম

লক্ষ্মীপুর দুর্বৃত্তের গুলিতে এক যুবক আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার পূর্ব চৌপল্লী এলাকায় এই ঘটনা ঘটে।

আহতের নাম রুবেল হোসেন (৩২)। তিনি সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকের কারবারকে রুবেল হোসেন ও কদু আলমগীর হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। 

তারা জানান, চৌপল্লী বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেলকে পেছন থেকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

তার বাম হাতের কবজি গুলি লেগেছে বলে জানান সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায়।

এ ঘটনায় কদু আলমগীরের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ধারণা করা যাচ্ছে আধিপত্য ও মাদকের কারবার নিয়ে দ্বন্দ্বে এ হামলা হয়েছে। এতে কদু আলমগীরের সংশ্লিষ্টতা থাকতে পারে। জড়িতদের চিহ্নিত করে আটকে অভিযান চলছে। 

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর