স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ছাড়ালো এক লাখ ৬৩ হাজার

আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পিএম

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ চার হাজার ১৮৭ টাকা। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। এটিই দেশের ইতিহাসে মূল্যমান এ ধাতুটির সর্বোচ্চ দাম।

শনিবার (১২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল রোববার (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ১০ এপ্রিল রাতে স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৪০৩ টাকা বাড়ানোর কথা জানিয়েছিলো বাজুস। তাতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দামেই শনিবার রাত পর্যন্ত দেশের বাজারে স্বর্ণ বিক্রি হয়েছে।

নতুন দাম অনুযায়ী রোববার (১৩ এপ্রিল) থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। ২১ ক্যারেটের দাম হবে এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াবে এক লাখ ১০ হাজার ২৭১ টাকা।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা। 

আরবিএস
টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার ৪৮২ টাকা। এতে...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর