দ্রুতই চালের বাজারে স্বস্তি আসবে: বাণিজ্য উপদেষ্টা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০২:১৪ পিএম

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সমস্ত প্রাতিষ্ঠানিক সক্ষমতা ধ্বংস করেছিলো ফ্যাসিস্ট সরকার। আগামী দুই সপ্তাহের মধ্যে বোরো ধান উঠবে, চালের বাজারে স্বস্তি আসবে। সিএ’র নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠা। ইতিমধ্যে ৫০ হাজার কোটি টাকার ওপর দায় পরিশোধ করা হয়েছে। মুদ্রাস্ফীতি ক্রমান্বয়ে নামছে। ক্রয় ক্ষমতা বাড়ছে মানুষের। গণমাধ্যম গঠনমূলক সমালোচনা করবে গণমাধ্যম আশা করি।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের চ্যালেঞ্জ ও সরকারের করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে একপেশে শুল্ক আরোপ করেছে ৯০ দিনের জন্য তা স্থগিত আছে। সিএ নিজে বিষয়টি দেখছেন, আমরা বারংবার মিটিং করছি। অর্থ উপদেষ্টা নিজে সামনের সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি আছে। একক বৃহত্তম আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ২.২ বিলিয়ন ডলার আমদানি করে, বাংলাদেশ ৮ বিলিয়ন ডলার রপ্তানি করে। ঘাটতি প্রায় ৬ বিলিয়ন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সেবার দিকটা আমলে নিচ্ছে না। বাণিজ্য ঘাটতি কীভাবে কমাতে পারি সে বিষয়ে সবার সাথে পরামর্শ করছি। কিছু কর্মসমষ্টি তৈরি করছি। যুক্তরাষ্ট্র গিয়ে আলোচনা করে আরো নির্দিষ্টকৃত বিষয় চিহ্নিত করবো।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের রপ্তানির কারণে ১ বিলিয়ন ডলার শুল্ক আয় করে যুক্তরাষ্ট্র। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে সামগ্রিক সমস্যা তৈরি হয়েছিল।

একাত্তর/আরএ
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
পারস্পরিক বাণিজ্য চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেটিতে জোর দিচ্ছে সরকার। আলোচনা এবং মেকানিজম বাড়িয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়াই হবে সরকারের লক্ষ্য।
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের প্রথম এক মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া ২৮টি পদক্ষেপকে ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে অভিহিত করেছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর