জেলেনস্কিকে আবারও একহাত নিলেন ট্রাম্প

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পিএম

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য আবারও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর শান্তি চুক্তিতে পুতিনের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে, শান্তি চুক্তিতে পৌঁছানো সহজ নয় বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ । এসব কথাবার্তার মধ্যেই ইউক্রেনজুড়ে অভিযান আরও জোরদার করেছে রাশিয়া।  

শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনজুড়ে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে মস্কো। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক ঘাঁটি ও অস্ত্রের গুদাম লক্ষ্য করে চালানো হামলায় বড় ক্ষয়ক্ষতি হয়েছে। 

উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। টানা দু’দিনের হামলায় শহরটিতে বেড়েছে হতাহতের সংখ্যা। ইউক্রেনের দাবি, রুশ হামলায় বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। তবে রাশিয়া বলছে, হামলা চালানো হয়েছিল ইউক্রেনীয় সেনাদের লক্ষ্য করে। এদিকে রাশিয়ার কুরস্ক শহরে ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির সেনারা। এতে কয়েকজন হতাহত হয়েছেন।

প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, চলতি মাসে আকাশ থেকে ইউক্রেনে এ পর্যন্ত দুই হাজারের বেশি বোমা ফেলেছে রুশ সেনারা। এছাড়া বিভিন্ন পাল্লার ৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেন, যখন আপনি যুদ্ধ শুরু করেন, তখন তো আপনাকে বুঝতে হবে যে আপনি এই যুদ্ধে জিততে পারবেন কিনা। এমনটা ঠিক না যে আপনি নিজের চেয়ে ২০ গুণ বড় কারও বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন আর তারপর আশা করেন যে অন্যরা আপনাকে কিছু ক্ষেপণাস্ত্র দেবে।

এমনকি চলমান যুদ্ধে পুতিন, জেলেনস্কি আর বাইডেনের কারণে ইউক্রেনের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে শিগগিরই যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আশাবাদও জানান ট্রাম্প।

ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি স্থায়ী শান্তি চুক্তির জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, পুতিন যে অনুরোধটি করেছেন, সেটি হলো স্থায়ীভাবে শান্তি প্রতিষ্ঠা।

তবে উইটকফের মতো চুক্তি নিয়ে অতটাও আশার কথা শোনাননি সের্গেই ল্যাভরভ । তিনি বলেন সমঝোতার মূল বিষয়গুলো নিয়ে ঐকমত্যে পৌঁছানো সহজ নয় ।

এআরএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর