টটেনহামকে গুড়িয়ে চার বছর পর ইপিএল জিতলো লিভারপুল

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৪২ পিএম

টটেনহ্যামকে ৫-১ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই চার মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লীগ (ইপিএল) শিরোপা গেলো লিভারপুলের ঘরে। এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ২০ বারের ইপিএল ট্রফি জয়ের রেকর্ড স্পর্শ করলো অলরেডরা। লাল আবিরে অ্যানফিল্ড সিক্ত হবার পাশাপাশি, শিরোপাধারীদের জন্য অপেক্ষা করছে দুই হাজার আটশ’ কোটি টাকার পুরস্কার।

আর্নে স্লটের দলকে শিরোপা নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। যদিও সাবেক লিভারপুল স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কে শুরুতেই গোল করে এক মুহূর্তের জন্য নাটকীয়তার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সেই ধাক্কা লিভারপুলকে আরও উজ্জীবিত করে তোলে।

মাত্র ১৬ মিনিটে লুইস দিয়াজ সমতাসূচক গোল করেন। অফসাইডের অভিযোগ উঠলেও, পরে ভিএআরের সহায়তায় গোলটি বৈধ ঘোষণা হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ৮ মিনিট পর, আলেক্সিস ম্যাক অ্যালিস্তারর এক অবিশ্বাস্য দূরপাল্লার শটে লিভারপুলকে এগিয়ে নেন।

৩৪ মিনিটে কোডি গাকপো দুর্বল টটেনহ্যাম রক্ষণের সুযোগ নিয়ে তৃতীয় গোলটি করেন। পুরো অ্যানফিল্ড তখন উৎসবের মঞ্চে রূপ নেয়। দ্বিতীয়ার্ধে লিভারপুল ছিল আরও আগ্রাসী। ৬৩ মিনিটে মোহামেদ সালাহ তার চিরচেনা কাট-ইন করে গোল করেন।

‘আমার যাহা ছিলো উজার করেই দিলাম’ । ভক্তদের চাওয়া পূরণ করে সবচেয়ে খুশি মোহাম্মদ সালাহ নিজেই তুললেন সেলফি। টটেনহ্যামকে ৫-১ গোলে হারিয়ে চার মৌসুম পর আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি শিরোপা লিভারপুলের শোকেসে। বিশের সবচেয়ে সেরা লিগ শিরোপা বলে কথা! খুশি না হয়ে উপায় কি? ম্যানচেস্টার ইউনাইটের সঙ্গে রেকর্ড ২০ বারের সর্বোচ্চ ইপিএল শিরোপা এখন অলরেডদের।

অ্যনফিল্ডে উৎসব শুরু হয়ে গিয়েছিল ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই। অ্যানফিল্ডের গায়ে গ্রাফিটি-টোয়েন্টি! আগে থেকেই কালোবাজারে বিক্রি হয়েছে ম্যাচের টিকিট কয়েক গুণ বেশি দামে। হবেই না কেন! দীর্ঘ ৩৫ বছর পর অ্যানফিল্ডে দর্শকরা দেখতে পাচ্ছেন নিজ দলের ইংলিশ লিগ শিরোপা উদযাপনের মুহূর্তটা। কোভিডের কারণে চার বছর আগে শুধু শিরোপাই জিতেছিলো। করতে পারেনি কোনো উৎযাপন!

প্রায় ৩৫ বছর আগে, ১৯৯০ সালের ২৮ এপ্রিল, কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে অ্যানফিল্ডে শেষবারের মতো সমর্থকদের সামনে লিগ শিরোপা জিতেছিল লিভারপুল। দীর্ঘ এই অপেক্ষার শেষে এবার অ্যানফিল্ড যেন ফিরে পেল তার হারানো গৌরব। তাই ম্যাচের আগেই লাল ধোঁয়ার মেঘে ঢেকে গিয়েছিল চারপাশ।

ম্যাচের আগেই লাল ধোঁয়ার মেঘে ঢেকে যায় চারপাশ। লিভারপুলের টিম বাস যখন স্টেডিয়ামে পৌঁছায়, তখন থেকেই চারদিকে উন্মাদনা আর বিজয়ের প্রত্যাশা স্পষ্ট হয়ে উঠেছিল। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে অ্যানফিল্ড জুড়ে ছড়িয়ে পড়ে লাল রঙের ধোঁয়া। স্লট এবং তার সহকর্মীরা মাঠের কেন্দ্রে এসে দাঁড়ান, আর পুরো দল ছুটে যায় কপের সামনে- চ্যাম্পিয়নদের প্রাপ্য শ্রদ্ধা জানাতে।

এই জয়ের মাধ্যমে লিভারপুলের কোচ হয়ে আসার ৩৩০ দিনের মাথায় অর্থাৎ প্রথম মৌসুমেই দলকে লিগ শিরোপা এনে দিলেন ডাচ কোচ আর্নে স্লট। অধিনায়ক ভার্জিল ফন ডাইকও একজন ডাচ। ডাচ কোচ ও  অধিনায়ক মিলে ইপিএল শিরোপা জয়ের ঘটনা এবারই প্রথম!

ক্লপ যে ভিত গড়ে দিয়েছিলেন, তার উপর দাঁড়িয়েই সাফল্য পেয়েছেন স্লট। গুঞ্জন, বিধ্বস্ত রিয়ালের ডাগ আউটে আসছেন এই জার্মান কোচ। আর আনচেলত্তি যাচ্ছেন ব্রাজিলের হেড কোচ হতে। ইপিএল জেতায় ১৭৬ মিলিয়ন পাউন্ড বা দুই হাজার আটশো কোটি টাকা পাওয়ার অপেক্ষায় লিভারপুল।  সব ধ্বনি, সব রং মুছে গিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফির রং যে এখন লাল!

এআরএস
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
ফুটবল বিশ্বকাপে জয়-পরাজয়ের আগাম পূর্বাভাস দেওয়ার জন্য এক সময় জার্মানির সেই বিখ্যাত আট পাওয়ালা জলজ জ্যোতিষী ‘পল অক্টোপাস’-এর ওপর চোখ বুজে ভরসা করত ফুটবল বিশ্ব। কিন্তু যুগ বদলেছে, এসেছে কৃত্রিম...
পিএসজির ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরির বয়সটা মাত্র ২০ বছর ২ মাস। এই বয়সে অনেক ফুটবলার মূল একাদশে জায়গার জন্য লড়াই করেন, আর এই ফরাসি জাদুকর কি না ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার মুকুট...
বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় যেন ফুটবলীয় থ্রিলারের সবটুকু উপাদানই মজুত ছিল! গত বছরের মতো ইন্টার মিলানের বিরুদ্ধে ৫-০ গোলের একতরফা দাপট নয়, এবার ট্রফি ধরে রাখতে পিএসজিকে পার হতে হলো এক অগ্নিপরীক্ষা।...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর