২০ বছরেই জাইর এমেরির দুই চ্যাম্পিয়ন্স লিগের মুকুট!

আপডেট : ৩১ মে ২০২৬, ০৫:০১ পিএম

পিএসজির ফরাসি মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমেরির বয়সটা মাত্র ২০ বছর ২ মাস। এই বয়সে অনেক ফুটবলার মূল একাদশে জায়গার জন্য লড়াই করেন, আর এই ফরাসি জাদুকর কি না ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইউরোপসেরার মুকুট মাথায় পরে নিলেন!

গতকাল শনিবার বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় আর্সেনালকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় রেকর্ড গড়লেন তিনি। ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জয়ের অনন্য কীর্তি এখন জাইর-এমেরির পকেটে।

নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে পিএসজির হয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন জাইর-এমেরি। এরপর শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার ট্রফি জেতে প্যারিসের ক্লাবটি।

গত বছর ইন্টার মিলানকে ৫-০ গোলে ওড়ানোর ম্যাচেও কিছুক্ষণের জন্য মাঠে ছিলেন তিনি। আর এবারের ট্রফি জয়ের মধ্য দিয়ে তিনি ভেঙে দিলেন আশির দশকের আয়াক্স কিংবদন্তি জোহান নেসকেন্সের রেকর্ড। নেসকেন্স যখন নিজের দ্বিতীয় ইউরোপিয়ান কাপ জিতেছিলেন, তখন তাঁর বয়স ছিল ২০ বছর ৮ মাস।

নেসকেন্সকে পেছনে ফেলে ২০ বছর ২ মাস বয়সেই দুই দুটি চ্যাম্পিয়ন্স লিগের মেডেল গলায় ঝুলিয়ে ফুটবল দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন পিএসজির এই তরুণ তুর্কি!

এআরএস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি বায়ার্ন মিউনিখকে ঘরের মাঠে ৩-৩ গোলে রুখে দিয়ে মহা-চমক দেখাল নরওয়ের চ্যাম্পিয়ন দল ভাইকিং এফসি! হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোল ও এক অ্যাসিস্টের ওপর ভর করে ২-০...
দ্বিতীয়ার্ধের মাত্র সাত মিনিটের এক অবিশ্বাস্য ও ঝোড়ো গোলবন্যার সুবাদে ফরাসি ক্লাব লিলেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল। মঙ্গলবার রাতে, নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর