টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিম সাকিবের অভিষেক

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১১:০১ এএম

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম টেস্টের একাদশ থেকে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান, খালেদ আহমেদ ও নাহিদ রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটার এনামুল হক, অফ স্পিনার নাইম হাসান ও পেসার তানজিম হাসান। এরমধ্যে অভিষেক হচ্ছে তানজিমের। 

জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন হয়েছে দু’টি। ভিক্টর নিয়ুচি ও নিয়াশা মায়াভোর জায়গায় একাদশে সুযোগ হয়েছে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগা ও ভিনসেন্ট মাসেকেসার। এ ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে মাসেকেসার। 

সিলেটে সিরিজের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছিলো জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ১৯ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরমধ্যে সমান ৮টি করে ম্যাচ জিতেছে দু’দল। বাকি তিন টেস্ট ড্র হয়। 

বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

জিম্বাবুয়ে একাদশ: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর