বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৪:১৯ পিএম

বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য চাওয়া হয়েছে।

যেভাবে তথ্য দেওয়া যাবে: ওয়েবসাইটের (bdr-commission.org) মাধ্যমে, ই-মেইলে ([email protected]) অথবা কমিশনে সরাসরি হাজির হয়ে তথ্য দেওয়া যাবে।

এছাড়া গণবিজ্ঞপ্তিতে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাক্ষ্য দেয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ১৮ জনকে সাক্ষ্য দেয়ার জন্য ডেকেছে স্বাধীন তদন্ত কমিশন। 

বাকিরা হলেন, দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এইচ এম গোলাম রেজা, ওয়ারেসাত হোসেন বেলাল, আনিসুল ইসলাম মাহমুদ, নুরুল ইসলাম বিএসসি, র‌্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাংবাদিক মুন্নী সাহা, জ. ই. মামুন, মনজুরুল আহসান বুলবুল, সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম ও লিটন ওরফে লেদার লিটনকে ডেকেছে স্বাধীন তদন্ত কমিশন। 

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের সাথে জড়িত দেশি-বিদেশি ষড়যন্ত্র ও প্রকৃত ঘটনার স্বরূপ উদঘাটন, ঘটনায় দায়ের করা দুটি মামলায় অভিযুক্ত ব্যক্তিবর্গ ব্যতীত, ঘটনার ষড়যন্ত্রকারী, ঘটনার সহযোগী, ঘটনার আলামত ধ্বংসকারী, ঘটনার সংঘটনকারী এবং ঘটনার অপরাপর সংশ্লিষ্ট বিষয় ও অপরাধীদের এবং সংঘটিত অপরাধ প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা, বিভাগ, সংগঠন চিহ্নিতকরণের লক্ষ্যে একটি 'জাতীয় স্বাধীন তদন্ত কমিশন' গঠন করেছে। ইতোমধ্যে এ কমিশনের কার্যক্রম শুরু হয়েছে।

এআরএস
বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ৮(ক) অনুযায়ী চেয়ারপারসন ও কমিশনার পদে নিয়োগের উদ্দেশ্যে গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এতে যোগ্য প্রার্থীদের আবেদন করার জন্য বলা হয়েছে।
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন...
বেশিরভাগ অভিযোগের তদন্ত করা সম্ভব হয়নি। আর অনেক নিখোঁজদের তথ্য মেলেনি এখনও। এ নিয়ে হতাশা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর