আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলা: হত্যার ভিডিও তদন্ত সংস্থার হাতে

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫২ পিএম

জুলাই আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনকালে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এক মাস সময় মঞ্জুর করে আগামী ২৫ মে দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ তদন্ত সংস্থার হাতে এসেছে হাতে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এছাড়া জুলাই গণহত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শেষ করতে মামলায় ২০ জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। 

সোমবার প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে, বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। 

আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সহায়তায় ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও ফারুক আহাম্মদ। 

তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বৃদ্ধির বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় আমরা একটি ভিডিও শনাক্ত করেছি, যেখানে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। এই তথ্য যুক্ত করে তদন্ত সম্পন্ন করতে অতিরিক্ত সময় প্রয়োজন। তাই আমরা এক মাস সময় চেয়েছিলাম, আদালত তা মঞ্জুর করেছে।

এ ঘটনায় ১৫ এপ্রিল তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়, তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার মো. শাহিদুল ইসলাম এবং ডিবি’র সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন। 

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর তাদের লাশ পুলিশ ভ্যানে রেখে আগুন দেয়া হয়। এমনকি, এক ব্যক্তিকে জীবিত অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।

 

আরবিএস
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
গেলো বছরের ৫ আগস্ট ওসি সায়েদের নির্দেশেই আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশেই পেট্রোল ঢেলে ছয় মরদেহ পুড়িয়ে দেয় তারা। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর