গুমের শিকার অনেকের এখনও হদিস পায়নি কমিশন, হতাশ স্বজনরা

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১১:৫৫ এএম

গুমের শিকার নিখোঁজদের মধ্যে কয়েকজনের বিষয়ে সুরাহা করতে পেরেছে গুম কমিশন। তাদের চূড়ান্ত প্রতিবেদনে গুমের শিকার ওই ব্যক্তিদের সাথে কী হয়েছে তা উল্লেখ করা হবে। কমিশনের সদস্য নুর খান লিটন জানান, বেশিরভাগ অভিযোগের তদন্ত করা সম্ভব হয়নি। আর অনেক নিখোঁজদের তথ্য মেলেনি এখনও। এ নিয়ে হতাশা জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 

আওয়ামী লীগের শাসনামলে অসংখ্য বিরোধী রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ীকে গুম করার অভিযোগ আছে কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে।

গুমের শিকার অনেকেই ফিরে এসেছেন নানা সময়ে। তবে অন্তত সাড়ে তিনশ'র মতো মানুষ আর ফেরেননি। ফিরে আসাদের সাথে কী হয়েছে এবং এসব গুমের পেছনে জড়িতসহ কারণ বের করতে গুমসংক্রান্ত কমিশন অব ইনক্যুয়ারি গঠন করে অন্তর্বর্তী সরকার। যেখানে অভিযোগ জমা হয় আঠারোশ’র বেশি। আর আশায় বুক বাধেন নিখোঁজদের স্বজনরা।

এরইমধ্যে কমিশন দুইটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। জিজ্ঞাসাবাদ করেছে জড়িত ব্যক্তিদেরও। কমিশনের মেয়াদ শেষদিকে হওয়ায় প্রশ্ন উঠেছে, গুমের শিকার নিখোঁজদের সন্ধান নিয়ে।

নিখোঁজ কয়েকজনের বিষয়ে সুরাহা করা গেছে বলে জানিয়েছে গুম কমিশন। কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান লিটন একাত্তরকে জানান, চূড়ান্ত প্রতিবেদনে সেসব বিষয় উল্লেখ করা হবে।

তবে বাকিদের কোনো তথ্য মেলেনি বলে জানান তিনি। আর সব অভিযোগ এই সময়ে তদন্ত করা সম্ভব হবে না বলেও জানান নূর খান লিটন।

কমিশনের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছে গুম নিয়ে কাজ করা সংগঠন মায়ের ডাক। আবারও প্রতিটি নিখোঁজ ব্যক্তির সন্ধানের দাবি জানান তারা।

মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি জানান, নিখোঁজদের সন্ধান না দিতে পারলে তাদের আন্দোলন চলবে। 

আরবিএস
গুম বা ‘এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স’ বন্ধ, অতীতের গুমের ঘটনা তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার ও প্রতিকার নিশ্চিত করতে পৃথক আইনি কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে...
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, গুমের পেছনে মূলত ছিলো রাজনৈতিক উদ্দেশ্য।
গুম তদন্ত কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মেয়াদ শেষ হয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করে অভিযোগ আসা অব্যাহত রয়েছে।
গুম ও শতাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর