মেঘনায় গোসলে নেমে নিখোঁজ, তিন ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ০১ মে ২০২৫, ০৮:৪৫ পিএম

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার চর কিশোরগঞ্জের কাছে ফেরিঘাট সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইমাম হোসেন নয়ন (২৬) নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ কলেজে সম্মানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের কুড়ের পাড় এলাকা থেকে ছয় বন্ধু মিলে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ অংশে গোসল করতে আসেন। তিনটার দিকে মেঘনার প্রবল ঢেউয়ের তোরে হারিয়ে যান সম্মানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম হোসেন নয়ন। 

তিনি আর বলেন, পরে নয়নের বন্ধুরা ৯৯৯ কল দিলে একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তিন ঘণ্টা অভিযান চালানোর পর চর কিশোরগঞ্জের ফেরিঘাট সংলগ্ন নদী থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। 

মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে যান। পরে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।  

এআরএস
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর