রূপগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চার

আপডেট : ০১ মে ২০২৫, ০৪:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী কাজীপাড়া এলাকায় মঞ্জু টেক্সটাইলে অ্যান্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কারখানার দুই সিকিউরিটি গার্ডসহ চার জন দগ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন -সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম ও সাইফুল।

রূপগঞ্জ থানার এসআই শেখর মল্লিক জানান, সকাল পৌনে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু টেক্সটাইল অ্যান্ড ডাইং কারখানায় প্রধান গেটের পাশে কারখানার গ্যাসের কন্ট্রোল রুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাশে থাকা সিকিউরিটি গার্ডের রুমে আগুন ছড়িয়ে পড়ে। এতে সিকিউরিটি ইনচার্জ হান্নান, গার্ড কবির হোসেন, সিনিয়র অফিসার সাইফুল ইসলাম ও সাইফুল দগ্ধ হয়।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে সাইফুলকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঘটনাস্থলে পরিদর্শন করে।

তিতাস গ্যাস ট্রান্সমিশনের সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, কারখানা বন্ধ ছিলো, গ্যাসের অতিরিক্ত তেমন চাপ ছিলো না। কি কারণে গ্যাস বিস্ফোরণ ঘটছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। কারখানার গ্যাস সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া আশেপাশের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, গ্যাস বিস্ফোরণে আগুনের সংবাদ পেয়ে আমরা কাছাকাছি আসলে তেমন আগুনের ঘটনা ঘটেনি বলে কারখানা কর্তৃপক্ষ আমাদের আসার জন্য না করে। পরে জানতে পারি বিস্ফোরণের বড় ধরনের ঘটনা ঘটেছে। ৪ জন দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে গ্যাসের চাপ বেশি থাকার কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একাত্তর/আরএ
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর