বজ্রপাতে একসঙ্গে তিন স্কুলছাত্রীসহ ছয় জনের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৫, ০৮:২০ পিএম

কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও ঝিনাইদহে আলাদা বজ্রপাতে তিন স্কুলছাত্রী ও তিন কৃষকসহ ছয় জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) তিন জেলায় আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ

দুপুরে জেলার পাকুন্দিয়া উপজেলার চরটেকী এলাকায় বজ্রপাতে তিন স্কুলছাত্রী নিহত হয়েছে। 

তারা হলো, উপজেলার চরটেকী গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ইরিনা (১৫) ও একই গ্রামের বাদল মিয়ার মেয়ে প্রিয়া (১৫) এবং বোরহান উদ্দিনের মেয়ে বর্ষা (১৪)। তারা চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

‎স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে দিকে ঝড়সহ বৃষ্টি শুরু হয়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই এলাকায় পৌঁছালে তারা ঝড়বৃষ্টির কবলে পড়ে। এসময় বজ্রপাতে তারা আহত হয়। দ্রুত উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ইরিনা ও প্রিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বর্ষাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

‎পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন ও পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন বজ্রপাতে তিন স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলার পাগনার হাওরে এই ঘটনা ঘটে।

নিহত কৃষকের নাম জাকির হোসেন (৩৫)। তিনি জেলার জামালগঞ্জ উপজেলার পূর্ব লক্ষ্মীপুর গ্রামের মালক উস্তারের ছেলে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সকাল থেকে নিজ জমিতে ধান কাটছিলেন কৃষক জাকির হোসেনসহ কয়েকজন যুবক। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরছিলেন জাকির। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়রা উদ্ধার করে মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করেছে। 

ঝিনাইদহ

দুপুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে আলাদা বজ্রপাতের ঘটনায় দুই কৃষক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের খোরশেদ মোল্লার ছেলে ওলিয়ার রহমান ও গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের শাহাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল হোসেন।

স্বজনরা জানান, মাঠে ধান গোছানোর কাজ করছিলেন ওলিয়ার রহমান। এসময় হঠাৎ বজ্রপাত হয়। দীর্ঘসময় বাড়ি না ফিরলে খোঁজ শুরু হয়। পরে মাঠে গিয়ে তাকে পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মরিচের জমিতে নিড়ানির কাজ করছিলেন মিরাজুলসহ কয়েকজন কৃষক। বজ্রপাতে তিনি জমিতে থাকা ড্রেনের মধ্যে পড়ে যান। পরে ঘটনাস্থলে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর