সাবেক এমপি হেনরী চার দিনের রিমান্ডে

আপডেট : ০৬ মে ২০২৫, ০৯:০০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে কলেজছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 

মঙ্গলবার (৬ মে) বেলা তিনটার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে হেনরীকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক কেএম শাহরিয়ার বাপ্পি চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

সাংবাদিকদের এই তথ্য জানান সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল। 

গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে নিহত আসিফের মা আসমানী খাতুন মামলা করেন। এতে হেনরীকে প্রধান করে আওয়ামী লীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়। 

অভিযোগপত্রে বলা হয়েছে, ছেলে আসিফ ও তার বন্ধু শাহীন শেখ বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। গত বছরের চার আগস্ট সকালে ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ আন্দোলনে যোগ দিতে বাড়ি থেকে বের হয় এবং শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্য ছাত্রদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলো। দুপুর দুইটার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সব আসামিসহ অজ্ঞাতরা পিস্তল, সাটারগান, বন্দুক, হাত বোমা, পেট্রোলসহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে। এসময় ছাত্র-জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এসময় আসামিরা আসিফ ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাথাড়ি মারপিট করে হত্যা করে। পরে তাদের লাশ হেনরীর বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গান পাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

আসিফের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়। পরে শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেস্ট করা হয়। রিপোর্ট মিলে গেলে চলতি বছরের চার মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর