ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি রাজধানীতে

আপডেট : ১২ মে ২০২৫, ০৯:৪৩ এএম

অবশেষে টানা কয়েক দিনের প্রখর রোদ আর ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো রাজধানী ঢাকা।

রোববার (১১ মে) সন্ধ্যা থেকেই মেঘলা ছিলো ঢাকার আকাশ । রাত ৮টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সোমবার সকালেও তা অব্যাহত রয়েছে। 

বৃষ্টির সাথে মিরপুর, কারওয়ানবাজার, বাংলামোটর, মোহাম্মদপুর, বাড্ডা, গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাস বয়ে গেছে। এতে জনজীবনে মিলছে স্বস্তি।  

এদিকে আবহাওয়া অফিসের সূত্র জানিয়েছে, রোবাবর ঢাকার কয়েক জেলাসহ ময়মনসিংহ বিভাগের চার জেলা, সিলেট বিভাগের চার, কিশোরগঞ্জ, নরসিংদী, রাঙামাটি, কুমিল্লা, বাহ্মণবাড়িয়া ও পঞ্চগড়, চট্টগ্রাম, রাজশাহী এবং আরও কয়েক জেলায় বজ্রসহ শিলা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে।

অন্যদিকে সোমবার (১২ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত থাকতে পারে।

সোমবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দেশের অন্যত্র তা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। 

রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগসহ রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর এবং শেরপুর জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হয়ে পারে।

এই সপ্তাহের বাকি দিনগুলোতে বিচ্ছিন্নভাবে কালবৈশাখি ঝড়ের আভাস রয়েছে। তবে তাপপ্রবাহও থাকবে। যে তাপপ্রবাহ বইছে তা ধীরে ধীরে কমবে।

রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। 

আরবিএস
রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার ভোরে আরও বৃদ্ধি পেলে পানিতে ভেসেছে রাজধানী। মাত্র তিন ঘণ্টাতেই রাজধানীতে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুধু রাজধানী নয়, বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এ
সকাল থেকে রোদ থাকলেও রাজধানী ঢাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দিনের প্রথমার্ধে ঢাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে
দেশজুড়ে চলমান মৌসুমি বায়ুর ফলে গত কয়েকদিন ধরে টানা মাঝারি থেকে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে রাজধানীতে বেড়েছে যানজট ও নাগরিক ভোগান্তি।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর