কানাইঘাট সীমান্তে অনুপ্রবেশে নারী-শিশুসহ আটক ১৬

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

সিলেট সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ মে) সকাল আটটার দিকে জেলার কানাইঘাট উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি দল তাদের আটক করে।

আটকদের মধ্যে আট জন পুরুষ, ছয় নারী ও দুটি জন শিশু রয়েছে। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছেন। তবে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন।

বিজিবি জানায়, গোপন খবরে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোন পথে ভারতে গিয়েছিলেন, কীভাবে সেখানে বসবাস করছিলেন, এসব তথ্য আমরা যাচাই চলছে। পরে তাদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর