ঈদযাত্রায় বাসের আগাম টিকেট বিক্রি শুরু

আপডেট : ১৬ মে ২০২৫, ০১:০০ পিএম

কোরবানির ঈদকে সামনে রেখে বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৬ মে) ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ২৯ মে ও এর পরবর্তী দিনের টিকেট সংগ্রহ করা যাচ্ছে। 

এর আগে ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের আগাম টিকেট বিক্রির কথা জানিয়েছিল বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। 

সংগঠনটি জানায়, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকেট অনলাইন ও সরাসরি কাউন্টারে কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকেট সরবরাহ করবে।

এবার এসি বাসের ভাড়াও যেন যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানায় বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন।

ছয় মে এবারের কোরবানির ঈদ ঘিরে সব মিলিয়ে টানা ১০ দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই দুই দিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষ আগামী সাত জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। ওই দিনটির আগে পাঁচ ও ছয় জুন এবং পরে আট থেকে ১০ জুন মিলিয়ে মোট ছয় দিনের ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল।

এর সঙ্গে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুনের ছুটি যোগ করেছে উপদেষ্টা পরিষদ। আর তার পর ১৩ ও ১৪ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি।

একাত্তর/এসি
ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর