‎কিশোরগঞ্জে জাল টাকাসহ আতিকুর গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৫, ০৭:১৪ পিএম

‎কিশোরগঞ্জের মানিকখালী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে জাল টাকা চক্রের সক্রিয় সদস্য মো. আতিকুর রহমান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।

শনিবার (১৭ মে) বিকেলে এক বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মানিকখালী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর এলাকার মো. আইয়ুব আলীর ছেলে।

‎রেলওয়ে থানা পুলিশ জানায়, আতিকুর রহমান এক বছর ধরে ১২ হাজার ৫০০ টাকার বিনিময়ে ৫০ হাজার টাকার সমপরিমাণ জাল নোট কুমিল্লা শহরের চকবাজার এলাকা থেকে জনৈক ব্যক্তির থেকে সংগ্রহ করে বিভিন্ন ব্যস্ততম দোকানে দোকানে সন্ধ্যার পরে অল্প আলোতে কয়েকটি জেনুইন নোটের মধ্যে মিশিয়ে কেনাকাটা করে আসছিলেন।

এছাড়াও চক্রটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জাল নোট বিক্রির বিজ্ঞাপন প্রচার করতো। এরপর জাল নোটের  কারবারিরা অর্থের বিনিময়ে নির্ধারিত স্থান থেকে জাল নোট সংগ্রহ করতো। আতিকুর রহমান জাল টাকা ও জাল টাকার ডিলার পয়েন্ট নামক ফেসবুক পেজের সক্রিয় সদস্য।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া জানান, এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর