আমরা অনেক নতুন বিষয়ে ঐক্যমত হয়েছি: আব্দুল্লাহ তাহের

আপডেট : ১৮ মে ২০২৫, ১১:১৪ এএম

প্রথম বৈঠকে আমরা কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলাম। কিছু বিষয় বাকি ছিলো। আমরা এবার অনেক নতুন বিষয়ে ঐক্যমত হয়েছি। আজ সেসব বিষয়ে কথা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

রোববার (১৮ মে) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, জামায়াত সংস্কার ইস্যুকে ধর্মীয় দিক থেকে বিবেচনা করছে। দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয় আমরা মাথায় রেখে আলোচনা করছি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, সাম্প্রতিক সময়ে অনেক ঘটনা ঘটছে বাংলাদেশে। আমরা এসবের নিন্দা জানাই। সরকারের প্রতি আহবান থাকবে, তারা যেন দৃঢ় হাতে এর মোকাবিলা করে। জামায়াত সাথে থাকবে। নির্বাচন যেন সুষ্ঠু, সঠিক, অবাধ ও সন্ত্রাসমুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি বলেন, বাংলাদেশকে যদি প্রহসনের নির্বাচনের ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে চায়, তাহলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।

আমরা মনে করি, খুব বেশি সময় না নিয়ে দ্রুত ঐকমত্যে পৌঁছানো উচিত। এবং দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে নির্বাচন দেয়া উচিত। তবে এখনও সুষ্ঠু নির্বাচনের অবস্থা দেখছে না জামায়াত, যোগ করেন আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

একাত্তর/আরএ
গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
আগামী ৫ সেপ্টেম্বরে ঢাকা-চট্টগ্রামসহ চারটি রুটে লং মার্চ নিয়ে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট কোনো আশঙ্কা দেখছে না বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 
জ্বালানি তেল ও গ্যাসের সঙ্কট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, গণভোটের রায় বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে তিন মাসের লাগাতার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে...
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর