আদর্শ পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে: দুদু

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৫৬ পিএম

বর্তমানে মানুষ ক্ষমতার জন্য খুব দ্রুতই রাজনৈতিক আদর্শ পরিবর্তন করে উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে বিপন্ন করেছে। 

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) উদ্যোগে শফিউল আলম প্রধানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সংগ্রামী জীবনের ওপর চিত্র প্রদর্শনী ও স্মরণসভায় তিনি এ কথা বলেন। খবর বাসসের। 

শামসুজ্জামান দুদু বলেন, জাগপার প্রয়াত সভাপতি শফিউল আলম প্রধান আমৃত্যু ভারতের আধিপত্যের প্রতিবাদে কাজ করে গেছেন। তিনি আধিপত্যবাদবিরোধী ছিলেন। দেশ ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড কখনো সমর্থন করেননি। কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেননি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

শফিউল আলম প্রধানের রাজনৈতিক অনুসারী ছিলাম না উল্লেখ করে দুদু বলেন, তার রাজনীতি এবং আমার রাজনীতি বিপরীত একটি বিষয় ছিল। তার যে সাহসিকতা-সত্যবাদিতা, নিজের রাজনীতির প্রতি দৃঢ়ভাবে অবস্থান নেয়া, এটা আমার ভালো লেগেছে। মানুষ যা দেখছেন, তার বিপরীত চিন্তাধারাও তার মধ্যে ছিল।

স্মরণ সভায় আরও বক্তৃতা করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কর্নেল (অব.) হাসিবুর রহমান, শফিউল আলম প্রধানের বড় ভাই কবির প্রধান, জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

আরবিএস
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। রোববার (১২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর