আদালতে রায়ে মৎস্য ভবন মোড়ে আনন্দের বন্যা, উচ্ছ্বাস

আপডেট : ২২ মে ২০২৫, ০১:২০ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দেয়ায় বিএনপির নেতা-কর্মীসহ ইশরাক সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়, তারা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এই খবর পৌঁছলে উচ্ছ্বাসে মেতে উঠেন তারা। চারদিক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উৎসবে শামিল হয়েছেন হাজারও সমর্থক। আদালতের রায়ে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার বাধা কাটলেও বৃষ্টির মধ্যে রাজধানীর মৎস্যভবন মোড়ে অবস্থান নিয়ে আছেন তার সমর্থকরা।

বৃষ্টিতে ভিজে ভিজে তারা সেখানে বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন। সেই সঙ্গে ইশরাক হোসেনের ছবি নিয়ে চলছে বিজয় মিছিলের প্রস্তুতি। ‘ঢাকাবাসী’ ব্যানারে জড়ো হওয়া এইসব নেতা-কর্মীরা ইশরাকের সমর্থক। অনেকের হাতে বিএনপির দলীয় পতাকা এবং ইশরাকের পক্ষে স্লোগান লেখা ফেস্টুন রয়েছে।

কিছুক্ষণ পরপর বিভিন্ন স্লোগান ধরে তারা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। আদালতের রায় ঘোষণার পরপরই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান দিতে থাকেন, এই মুহূর্তে খবর এল, ইশরাক মেয়র হলো, এই মাত্র খবর এল, জনগণের বিজয় হলো।

বৃষ্টিতে ভিজে স্লোগানের মধ্যেই খবর আসে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে, আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণার দাবিতে বুধবার সন্ধ্যা থেকেই ইশরাক সমর্থকরা যমুনার সামনে অবস্থান নেন। রাতেও সেখানে ছিলেন। এতে যোগ দিয়ে ইশরাক ঘোষণা দিয়েছিলেন দাবি না আদায় হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না। বৃহস্পতিবার সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো যমুনার সামনে রয়েছেন তারা। বৃষ্টিতেও মাঠ ছাড়েননি।

ইশরাককে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ ধরে নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন তার সমর্থকরা। আজও দিনভর মৎস্য ভবন মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সাথে রয়েছেন ইশরাক। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটির ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

এআরএস
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 
স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আমি কখনো ভাবিনি যে রাষ্ট্রপতি হবো। এটা দলের এবং মহান আল্লাহর অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, আমি জনগণের পাশে থেকে সেবা করবো।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর