নির্দিষ্ট সময়ে নির্বাচন চাওয়া কি মহাপাপ, প্রশ্ন রিজভীর

আপডেট : ২৫ মে ২০২৫, ০৩:০৯ পিএম

নির্দিষ্ট সময়ে নির্বাচনের দাবি করা কী মহাপাপ, এমন প্রশ্ন তুলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই নির্বাচন নিয়ে গড়িমসি করা হচ্ছে কেন? আজ উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হচ্ছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে দিয়ে এই ইস্যুতে উসকানি দেয়ার চেষ্টা করছেন। কেন এমনটা হচ্ছে? 

তিনি আরও বলেন, আজকে পরিবেশ উপদেষ্টা যিনি, তার দায়িত্ব তো পরিবেশ রক্ষা করা, পরিবেশের উন্নয়নে কাজ করা। অথচ আমরা দেখতে পাচ্ছি, বুড়িগঙ্গা এখন ড্রেনের রূপ ধারণ করেছে, সীতলক্ষাও একই অবস্থা। আমরা বিষাক্ত নিঃশ্বাস নিতে বাধ্য হচ্ছি। তিনি তার দায়িত্ব পালনের ক্ষেত্রে তেমন কোনো কার্যকর উদ্যোগ নেননি, কোনো দৃশ্যমান পরিবর্তন আনতে পারেননি।

রোববার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা চলমান সংকটকে ঘনীভূত করার চেষ্টা করছেন। তারা নিজেদের দায়িত্ব বাদ দিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নে কাজ করলে আমরা প্রতিবাদ করবোই।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে। কোনো দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব তাদের নয়। এমনটি হলে জনগণ মানবে না।

ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচন দিতে হবে।

এসময় জাতীয় কবি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, কবি কাজী নজরুল ইসলামের লেখা, সাহিত্যকর্ম, গান থেকে যুগে যুগে মানুষ শিক্ষা নিয়েছে। জুলাই আন্দোলন ও বিগত ১৫ বছরের আন্দোলনে তিনি আমাদের উদ্বুদ্ধ করেছেন। শত আঘাতের মধ্যেও তিনি আমাদের প্রেরণার উৎস।

তিনি আরও বলেন, শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য নজরুল আমাদের তাগিদ দিয়েছেন। জাতীয় ও ব্যক্তিগত জীবনের প্রতিটি পরতে পরতে তিনি আমাদের অঙ্গীকারবদ্ধ করেন। তাই আজও তিনি অত্যন্ত প্রাসঙ্গিক।

আরবিএস
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে অনেক বিভাজন সৃষ্টি করা হয় উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের রাজনীতিতে এই বিভাজন বিশ্বাস করি না।...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর