ছাত্রদল সভাপতি নিয়ে যা জানালো কেন্দ্র

আপডেট : ৩০ মে ২০২৫, ০৮:২৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের পদচ্যুতি নিয়ে নানা গুঞ্জনের লাগাম টানলো কেন্দ্র।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় এক বার্তায় জানানো হয়, শারীরিক অসুস্থতার জন্য রাকিব চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন। তাই তিনি দুই দিন যাবত দলীয় কর্মসূচিতে যেতে পারছিলেন না। তবে রোববার (১ জুন) থেকে অংশগ্রহণ করবেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা ওই বিজ্ঞপ্তিতে ছাত্রদল সভাপতিকে নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি ছাত্রদলের সবস্তরের নেতাকর্মীদের গুজব থেকে সতর্ক ও রাকিবের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এই বিজ্ঞপ্তির পর ‘রাকিবকে কার্যত নিষ্ক্রিয় করে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ আফসান ইয়াহিয়াকে’ এমন গুঞ্জন ক্ষান্ত হলো।

কেন এমন গুঞ্জন

কয়েকটি সূত্র জানায়, গত বুধবার ঢাকায় অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশে’ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উপস্থিত থাকা সত্ত্বেও সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন বলে অভিযোগ ওঠে। এটি ছাত্রদল ও বিএনপির ভেতরে রাকিবের প্রতি ক্ষোভকে চূড়ান্ত রূপ দেয়। এর জের ধরেই তাকে কার্যক্রম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে গুঞ্জন ওঠে। 

তবে এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আগেই বলেছিলেন, রাকিব ভাই অসুস্থ। তার পদ হারানোর খবর সম্পূর্ণ ভুয়া। তিনি তার পদেই বহাল আছেন। এমন কিছুই ঘটেনি।

একাত্তর/এসি
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
ফুটবল ঈশ্বর লিওনেল মেসির আকাশি-সাদা জার্সিতে 'লাস্ট ডান্স' বা শেষ আনুষ্ঠানিক ম্যাচ ঘিরে পুরো আর্জেন্টিনা যখন থমকে যাওয়ার অপেক্ষায়, ঠিক তখনই একের পর এক কেলেঙ্কারির বিষ বাষ্পে বিষাক্ত হয়ে উঠছে...
আর্জেন্টিনার আকাশ নীল-সাদা জার্সিতে দীর্ঘ বর্ণাঢ্য অধ্যায়ের এক মহাকাব্যিক সমাপ্তি ঘটতে যাচ্ছে। বেনিনের বিরুদ্ধে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামার আগে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে...
মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) রিভার প্লেটের বিখ্যাত এস্তাদিও মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০৮তম এবং শেষ ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। দীর্ঘ ২১ বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর