ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী জিম্মি করে ডাকাতি

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:১১ পিএম

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রবাসীর মাইক্রোবাসে নারীসহ অন্য যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ওই  প্রবাসী ও স্বজনদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নিয়েছে। ডাকাতদের ধাওয়া করায় গোড়াই হাইওয়ে থানার রেকারের এক সহকারীকে গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি মাইক্রোবাস, বিভিন্ন অস্ত্রসহ প্রবাসীর মাইক্রোবাস উদ্ধার করেছে।

শুক্রবার (৩০ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। 

মাইক্রোবাসের যাত্রী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্দান প্রবাসী। তিনি শুক্রবার ঢাকায় বিমানবন্দরে নামেন। রাতে তারা টঙ্গি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। এতে তার ননদ বিউটি, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান ছিল। রাত আড়াইটার দিকে তাদের গাড়ি ওই এলাকায় এলে পেছন দিক থেকে আসা একটি হাইয়েস এসে তাদের গতিরোধ করে। এময় ৭-৮ জনের ডাকাত দল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। তাদের কাছে পিস্তল, পুলিশের ওয়াকিটকি, পুলিশের হাতকড়া, বন্দুক, চাপাতি, ছুরি, লাঠি ও দা ছিল। তারা সবাইকে জিম্মি করে ৫-৬ টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকাসহ তাদের মালামাল লুটে নেয়। তারা চিৎকার করলে গুলি করার হুমকি দেয়। মহাসড়ক দিয়ে টহল পুলিশ ও হাইয়ে পুলিশের একদল সদস্য ঘটনা দেখে ডাকাতদের ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। গুলিতে তুহিন মিয়া গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা পালিয়ে যায়। 

প্রবাসী বিউটির শ্বশুর আব্দুল হামিদ ও সুমাইয়ার অভিযোগ, তাদের ভাড়া নেওয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও সহকারী জুয়েলকে তাদের সন্দেহ হচ্ছে। শুরু থেকেই তারা মাইক্রোবাসিটি বিভিন্ন এরাকায় তাদের ঘুরিয়েছে। তাদের দাবি, ডাকাতির সঙ্গে ওই দুই জন জড়িত। 

এ ব্যাপারে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তুহিন বলেন, ডাকাত দলে কমপক্ষে ১০-১২ জন ছিল। তারা এলোপাথাড়ি গুলি ছুড়েছে। গুলি তার হাতে লেগেছে। অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচেছেন।

মির্জাপুর থাবার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত দলের ফেলে যাওয়া একটি হাইয়েস ও প্রবাসীর মাইক্রোবাসসহ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর