প্রথমবার দেশের ছয় হাজার এসএসসি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার

আপডেট : ০৩ জুন ২০২৫, ০২:২৪ পিএম

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।

উপদেষ্টা সোমবার (২ জুন) তার ফেসবুক পোস্টে বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সারাদেশে মন্ত্রণালয়ের বিভিন্ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কম্পিউটার, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন বিষয়ে বিনামূল্যে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।

টাঙ্গাইল টিটিসি, নাগরপুর টিটিসি ও কালিহাতী টিটিসি’ এসএসসি পরীক্ষার্থীদের উপস্থিতিতে কোর্সটি রোববার উদ্বোধন করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

উপদেষ্টা বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া ছাড়া শ্রমবাজারে বিদেশে ভালো করা যাবে না। এটি গড়ে তোলার একটি প্রাইমারি ধাপ হিসেবে এটি করা হয়েছে। পরবর্তী সময়ে এই কোর্সে যারা ভালো করবেন, উচ্চতর প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হবে।

একাত্তর/আরএ
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর