ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব: সালাহউদ্দিন আহমেদ

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৩:৪৩ পিএম

ডিসেম্বরই যথেষ্ট দেরি, এর আগেও নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বলেছেন, শেখ হাসিনার বিচার অবশ্যই হবে, তবে ন্যায় বিচার নিশ্চিতে সময় প্রয়োজন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার (৩ জুন) কারো হঠকারিতার জন্য জুলাই অভ্যুত্থানের অর্জন যেনো নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখারও আহবান জানান রাজনৈতিক নেতৃবৃন্দ।

নির্বাচন কবে হবে? জাতীয় রাজনীতির মূল আলোচনা এখন এটিই। জুলাই অভ্যুত্থানের ১০ মাস না পেরুতেই মতপার্থক্যও অনেকটা দৃশ্যমান। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের চাওয়া ও রাজনীতিবিদদের দাবির ফারাকে ঘনীভূত হচ্ছে সংকট। এমন প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদের এই আলোচনা সভা।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণহত্যার বিচার-রাষ্ট্র সংস্কার আর নির্বাচনের রোডম্যাপ শীর্ষক এই আলোচনায় প্রায় সব বক্তাই জানালেন দেশের চলমান সংকট সমাধানে নির্বাচনের বিকল্প নেই।

উপদেষ্টা পরিষদের সমালোচনাও করেন রাজনৈতিক নেতৃবৃন্দ। আওয়ামী লীগের বিচার সবাই চায় জানিয়ে প্রশ্ন তোলেন, নতুন রাজনৈতিক দল সংগঠিত হতে সংস্কারকে সামনে আনা হচ্ছে কিনা?

মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে যেনো ফাটল না ধরে সে আহবানও জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ।

একাত্তর/আরএ
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর