সন্ধ্যায় বাংলাদেশ ভুটান ম্যাচে নজর হামজা-ফাহমিদুল জুটিতে

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৩:০৯ পিএম

জামালকে দিয়ে শুরু, জাতীয় ফুটবল দলে এখন ছয় জন প্রবাসী ফুটবলার। সেই কারণেই বইছে সমর্থনের জোয়রা। এই উন্মাদনাকে দারুণ বলছেন অধিনায়ক জামাল। ঘরের মাটিতে অভিষেক হচ্ছে হামজা আর ফাহমিদুলের। ফিফা প্রতি ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য। বাংলাদেশ ফুটবলের প্রধান ভেন্যু ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যা ৭টায়।

২০২১ সালের জুলাই থেকে সংস্কার কাজ শুরু হওয়ার পর এই মাঠে আর প্রতিযোগিতামূলক ফুটবল হয়নি। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে দীর্ঘ ১৬৫৯ দিন পর ‘হোমে’ ফিরছে ফুটবল।

প্রতীক্ষিত পথচলার শুরু, সব মিলিয়ে যেন  নতুন যাত্রার মঞ্চ। সমর্থকদের উন্মাদনা বেড়েছে বহুগুণে। হামজা জামলদের ভিতের উপর দাঁড়িয়ে নতুন প্রজন্মের ফুটবল লিখতে চায় নিজেদের গল্প। প্রতিপক্ষ ভুটান যাদের বিরুদ্ধে অতীতে আছে ব্যথার স্মৃতি, তবে এবার সেই স্মৃতির ওপর ছাই চাপিয়ে, সংবাদ সম্মেলনে  আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলছেন কোচ ও অধিনায়ক দুজনেই। কারণ, এবার লড়াই শুধু ৯০ মিনিটের খেলা নয়, বরং ঘরের মাঠে ফুটবলের পুনর্জাগরণের লড়াই।

গোল বলের খেলায় অনিশ্চয়তা থাকবেই আর তাতেই তো লুকিয়ে নাটকীয়তা। ভুটানের সাথে অতীতের হোঁচট বাংলার ফুটবলে এক অন্ধকার অধ্যায় হলেও, আজকের বাংলাদেশ সেই অধ্যায়ের নয়। আজকের দল আশার রঙে রাঙা। গ্যালারিতে লাল-সবুজের ঢেউ, কণ্ঠে গর্জন আর মাঠে একঝাঁক সাহসী যোদ্ধা।

আজকের ম্যাচ শুধু ফিফা প্রীতি ম্যাচ নয়, বরং বাংলার ফুটবলের বুকে লেখা এক নতুন শুরুর দিন। আর সেই শুরুর ইতিহাসে আজ নাম লেখাতে চায় হামজা, তপু, মোরসালিন, রাকিবরা। হাজারো কণ্ঠে গ্যালারিতে প্রতিধ্বনিত হবে, এই দল আমাদের! এ স্বপ্ন আমাদের।

সবুজ গালিচার বুক চিরে ফুটে উঠেছে এক নতুন স্বপ্ন। নতুন রঙে রাঙানো জাতীয় স্টেডিয়ামে আজ শুধু আরেকটা ম্যাচ নয়, এ যেন অতীতের ক্ষত মুছে দেওয়ার অঙ্গীকার, এক নতুন অধ্যায়ের সূচনা। হাজারো চিৎকারের মাঝে ঘরের মাঠে হামজা প্রথমবার খেলবে, আর অভিষেকের অপেক্ষায় তরুণ তুর্কি ফাহমিদুল যার পায়ে জেগে ওঠার গল্প, যার চোখে ঘরের মাঠে দেশের হয়ে বুক বাজি রেখে রুখে দাঁড়াবার স্বপ্ন।

কারণ ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ, এটা আত্মপরিচয়, এটা একটা পতাকার ওড়ার শব্দ। গোল বল ঘোরে- লক্ষ্য বদলায়, গল্পও কখনো নায়ক, কখনো ট্র্যাজেডি। ভুটানের সঙ্গে অতীতে আছে কষ্টের ক্রন্দন, হারের ইতিহাস- কিন্তু আজকের বাংলাদেশ হারে ভাঙে না, আশায় গড়ে ওঠে।

দীর্ঘদিন পর গ্যালারিতে ফিরেছে হর্ষধ্বনি, যেখানে বাবা তার ছেলেকে বলে- দেখিস, এবার গোল হবে! যেখানে প্রতিটি চিয়ার, প্রতিটি করতালি—এই দেশের ফুটবল প্রেমের মহাকাব্য। লাল-সবুজ গ্যালারিতে থাকবে নদ কোনো ফাঁকা সিট, আর সেই গর্জনেই যেন ছুটে চলে বল, ছুটে চলে স্বপ্ন।

এই ম্যাচ, এই মুহূর্ত; শুধু ফলাফলের নয়, এটা ফিরে আসার গান, এটায় লুকিয়ে ফুটবলের ধর্ম। কারণ, যখন একটা জাতি একসাথে নিঃশ্বাস নেয়, একসাথে চায় একটি গোল তখন সেটা আর শুধু খেলা থাকে না, তা হয়ে যায় এক মহাকাব্যিক বিজয়ের প্রার্থনা।

এআরএস
বাংলাদেশ ফুটবলপ্রেমীদের জন্য আরও একটি দারুণ ও রোমাঞ্চকর খবর! লেস্টার সিটির হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত হতে চলেছেন ইংল্যান্ড প্রবাসী দুই সহোদর ফারহান আলী ওয়াহিদ ও রায়ান...
ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে আয়োজক শহরগুলো যখন বিশ্ববাসীর নজর কাড়তে মরিয়া, তখন কানাডার ভ্যাঙ্কুভার শহর এক মাস্টারস্ট্রোক খেলল! শহরের অন্যতম প্রধান ল্যান্ডমার্ক বা পরিচিত প্রতীক ‘সায়েন্স ওয়ার্ল্ড’-এর...
ব্রাজিল দলের ডাগআউটে কার্লো আনচেলত্তির আসা মানেই এক নতুন ট্যাকটিক্যাল বিপ্লবের আভাস। তবে বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে ইতালিয়ান এই মাস্টারমাইন্ড মনে করছেন, ব্রাজিলের মূল সমস্যা প্রতিভার অভাব নয়, বরং...
২০১৮ সালের পর আবারও বিশ্বমঞ্চে ফিরছে হলুদ-নীল জার্সির সুইডেন। আসন্ন বিশ্বকাপের জন্য সবার আগেই ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ গ্রাহাম পটার। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন লিভারপুল তারকা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর