মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনার জয়

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৩:২২ পিএম

মেসি ফিরলেন, জয় তুলে নিলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দাপট দেখালো ইয়াংস্টাররা। চিলিকে ওদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেন হুলিয়ান আলভারেজ।

বস ব্যাক টু দ্য অফিস। প্রায় সাত মাস পর আকাশী নীল জার্সিটা গায়ে জড়ালেন লিওনেল মেসি। ম্যাচের ৫৭ মিনিট পর অবশেষে পূর্ণতা পেলো এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেস প্রাদানোস।

৩৩ মিনিটেই এলএমটেন কাঁপিয়ে দিলেন প্রতিপক্ষকে, বুঝিয়ে দিলেন মেসি ম্যাজিক এখনো আছে বাকি। চিলির বিপক্ষে অনবদ্য আর্জেন্টাইন কাপ্তান। পাস অ্যাকুরিসি ৮১ শতাংশ, অন টার্গেট শট নিয়েছেন একটি। চান্স ক্রিয়েট করেছেন একটি। ম্যাচে মেসির রেটিং ৭.৩।

কে বলবে ফিটনেস ইস্যুতে জর্জরিত এই সুপারস্টার। খবরটা আগেই পাকা ছিলো, চিলির বিপক্ষে স্টার্টিং এলেভেনে মেসির আর্মব্যান্ড নিয়ে যাচ্ছে ইয়াংস্টার নিকো পাজের কাছে। ম্যাচের একেবারে শুরু থেকেই বল দখল থেকে আক্রমণ সবখানেই এগিয়ে আর্জেন্টিনা।

১৬ মিনিটের মাথায় জমে উঠে আলমাদা-আলভারেজ জুটি। চারজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে আলমাদা পাস দেয় আলভারেজকে, ব্যস হুলিয়ান আলভারেজের বুলেট শট, আটকাতে ব্যর্থ চিলির গোলকিপার। ১-০ গোলের লিড বর্তমান চ্যাম্পিয়নদের।

বিরতির পর খানিকটা নড়েচড়ে বসে চিলি। তবে টলাতে পারেনি আর্জেন্টিনার ডিফেন্সকে। অবশেষে নিকো পাজের স্থলাভিষিক্ত হয়ে নামেন মেসি। মুহূর্তেই বদলে যায় ম্যাচের রং। ৮৩ মিনিটে অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া করেন গিলিয়ানো সিমিওনে। এরপর আর ম্যাচে আর গোল হয়নি কোনো। টেবিলের ১০ নম্বর দলটার বিপক্ষে টপার আর্জেন্টিনা তুলে নিলো ১১ নম্বর জয় স্কালোনির শিষ্যদের।

ঘরেই হোক কিংবা বাইরে আর্জেন্টিনা মাঠে নামবে আর জয় নিয়ে ফিরবে… নস্ট্রাডমাস না হলেও এই ভবিষ্যদ্বাণী আজকাল করাই যায়। এই দলটা যেন এখন সবার ধরা ছোঁয়ার বাইরে।

এআরএস
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ...
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০ দিন। ঠিক এই মাহেন্দ্রক্ষণে পুরো আর্জেন্টিনা জুড়ে এখন একটাই উদ্বেগ, একটাই প্রার্থনা—লিওনেল মেসি কি সময়মতো সুস্থ হতে পারবেন? ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
হজযাত্রীদের লাগেজ কাটার ঘটনাটি বাংলাদেশ অংশে ঘটেনি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে যে প্রচার...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর