ঈদে নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৭:২৪ পিএম

ঈদে রাজধানীর নিরাপত্তায় এবার কোনো ঘাটতি নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকার নিরাপত্তা নিয়ে আমি শতভাগ কনফিডেন্ট। ঈদকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। 

শুক্রবার (৬ জুন) জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদুল আজহার দিন রাজধানীর অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫০০ পেট্রোল টিম কাজ করবে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ঈদের ছুটিতে যাননি। তারা সারা দেশেই মাঠে রয়েছেন।

তিনি আরও বলেন, প্রতি বছর যেভাবে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এবারও সেভাবে হবে, ইনশাআল্লাহ। জাতীয় ঈদগাহে যারা নামাজ পড়বেন, তাদের জায়নামাজ আনতে হবে না। আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু আল্লাহর কাছে দোয়া করবো, যেন বৃষ্টি না হয়। যদি হয়, তাহলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। 

এদিকে ঈদের সময়ে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ার আশঙ্কা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের পেট্রোল টিম অলিগলিতেও কাজ করবে। গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ, কোনো তথ্য থাকলে সঙ্গে সঙ্গে থানায় জানান। ছোটখাটো ঘটনাও যেন না ঘটে, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। 

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
ঈদের আমেজ কাটিয়ে প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ দফতরে কর্মব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর