পণের দাবিতে গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ

আপডেট : ১১ জুন ২০২৫, ০২:১৯ পিএম

লক্ষ্মীপুরে দাবি করা যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও ননদের বিরুদ্ধে এক গৃহবধূর মাথার চুল কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি গলায় ছুরিকাঘাতসহ শারীরিক নির্যাতনের অভিযোগও করেছেন ভুক্তভোগী।

মঙ্গলবার (১০ জুন) সকালে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই নারী (২২) বর্তমানে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর বাবার কাছ থেকে দুই লাখ টাকা, একটি গরু, গলার চেইন ও কানের দুল যৌতুক হিসেবে নেন স্বামী। এরপরও তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। 

তিনি জানান, এক বছর আগে তাদের একটি সন্তান জন্ম নেয়। এরপর আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। দাবি করা টাকা না দেওয়ায় তার গলায় ছুরি দিয়ে আঘাত এবং মাথার চুল কেটে দেয় স্বামী ও ননদ। 

তার ভাষ্য, স্বামী একটি হত্যা মামলার আসামি। মামলার তালিকা থেকে বাদ পড়ার জন্যই তারা নতুন করে যৌতুক দাবি করেন।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী বলেন, পারিবারিক বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। কয়েকটি স্থানীয় সালিশ হয়েছে। তবে আমি এমন কিছু করিনি।

রায়পুর থানার অফিসার ইনচার্জ মো. নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, খবর পাওয়ার পরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর